আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ

ফাইল চিত্র

এবার প্রথম সেমেস্টার পদ্ধতিতে হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হবে আজ। বিধাননগরে সংসদের অফিসে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করা হবে। বেলা সাড়ে ১০টা নাগাদ জানা যাবে ফলাফল। ৮৫ দিনের মাথায় এ বছর উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। পর্ষদের ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবে ছাত্রছাত্রীরা। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জানানো হয়েছে যে, এদিনই ছাত্র-ছাত্রীদের হাতে মার্কশিটের হার্ডকপি, উত্তীর্ণের শংসাপত্র এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেওয়া হবে।

গত ১২ ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়, শেষ হয়েছিল ২৭ ফেব্রুয়ারি। এবার উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ১০ হাজার।