কল্যাণীর জেনএম হাসপাতালের প্রাক্তনী প্রয়াত চিকিৎসক অভয়া স্মরণে কলেজ চত্বরে তৈরি হল ‘অভয়া উদ্যান’। সম্প্রতি এই উদ্যানের উদ্বোধনে এসে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, অভয়ার স্মৃতি ও তাঁর পছন্দকে সম্মান জানাতে এবং নারী সুরক্ষার প্রতীক হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কল্যাণীর এই জেএনএম হাসপাতালেই অভয়া ২০১৭ সালে এমবিবিএস পাশ করেছিলেন। তাঁর পেশাগত জীবনের শুরু এই প্রতিষ্ঠান থেকে হয়েছিল। তাঁর কোনও নির্দিষ্ট প্রতীক বা স্মৃতিচিহ্ন না থাকায় এই কলেজেই উদ্যানটি তৈরি করা হয়েছে।
অভয়া গাছ ভালোবাসতেন, তাই তাঁর পছন্দের গাছ ও চারা দিয়েই এই উদ্যানটি সাজানো হয়েছে। পাশাপাশি, স্বাস্থ্য দপ্তরের অধীনে থাকা সমস্ত লাইব্রেরিগুলির নামকরণের ক্ষেত্রেও অভয়ার নাম যুক্ত করার প্রস্তাব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। নারী নির্যাতন প্রতিরোধ, প্রতিবাদ এবং নারী সুরক্ষার প্রতীক হিসেবে অভয়াকে টিকিয়ে রাখতে বড় ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী কর্মস্থল, কলেজ ও হাসপাতালে যে বিশাখা কমিটি বা হ্যারাসমেন্ট এগেইনস্ট উইমেন সেল থাকে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও তার সহযোগী দপ্তরে সেই কমিটিগুলির নামকরণ ‘অভয়া কমিটি’ করার জন্য প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে খবর।
আরও পড়ুন: বক্সার এনক্লোজার ভেঙে ফের আসামের পথে বাঘিনি, রেডিও কলারের সিগন্যাল উধাও
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অভয়ার মায়ের পাশে আছি বলে লাভ নেই। বরং অভয়ার মায়ের জন্য কী করা যায় সেটা ভাবতে হবে। অভয়ার কমিটিতে কোনও পুরুষ সদস্য থাকবেন না। মহিলাদের নিয়ে কমিটি গঠন করতে হবে। তিনি এও বলেন, কল্যাণী হাসপাতালে অবিলম্বে অভয়া কমিটি গঠন করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার ও অভয়ার মা রত্না দেবনাথ সহ মেডিক্যাল কলেজের আধিকারিকরা।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=89NhuXfrpGw2bKjq” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>