হলদিয়ায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ইন্ডিয়ানঅয়েল পেট্রোনাস প্রাইভেট লিমিটেড (IPPL)। একইসঙ্গে ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল ব্যক্তি ও পরিবারের প্রতিও আন্তরিক উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
প্রতিবেশী একটি স্থাপনার কাছে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডের ঘটনা বর্তমানে সংশ্লিষ্ট সরকারি ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের তদন্তাধীন। তদন্তকারী সংস্থাগুলিকে প্রয়োজনীয় সমস্ত তথ্য ও সহায়তা দিয়ে IPPL পূর্ণ সহযোগিতা করছে। তদন্তের প্রতিটি পর্যায়েই এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থা।
তদন্ত এখনও চলছে। ফলে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। এই পরিস্থিতিতে ঘটনার কারণ নিয়ে কোনও ধরনের অনুমান করা কিংবা দায় নির্ধারণের বিষয়ে আগাম কোনও সিদ্ধান্তে পৌঁছনো অনুচিত বলে মনে করছে IPPL।
সংস্থার তরফে জানানো হয়েছে, তদন্তকারী কর্তৃপক্ষের অনুসন্ধানের অগ্রগতি এবং চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী পরবর্তী তথ্য জানানো হবে।
IPPL-এর কর্মী, ঠিকাদার, পার্শ্ববর্তী শিল্প প্রতিষ্ঠানের কর্মী, জরুরি পরিষেবা ও উদ্ধারকারী দল এবং স্থানীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণ সংস্থার সর্বোচ্চ অগ্রাধিকার বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, তাদের সমস্ত কার্যক্রমে উচ্চমানের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা, প্রযোজ্য আইন ও নিয়ন্ত্রক বিধি যথাযথভাবে মেনে চলা এবং নিরাপত্তা ব্যবস্থা, জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি ও ঝুঁকি ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি তারা পুনর্ব্যক্ত করছে।
ক্ষতিগ্রস্ত পরিবার এবং সংশ্লিষ্ট সকলের পাশে থাকার পাশাপাশি সরকারি ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে IPPL। আশপাশের এলাকার মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপে সহায়তা করার প্রতিশ্রুতিও দিয়েছে সংস্থাটি।