দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার মঠেরদিঘি গ্রামীণ হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে একটি ব্যাগে নগদ টাকা, সোনার গয়না ও জমির দলিল উদ্ধার হয়েছে। খবর পেয়ে বিজেপি কর্মীরা হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, তৃণমূল নেতার টাকা-গয়না হাসপাতালে লুকিয়ে রেখেছিলেন এক চিকিৎসক।
বিজেপির এ-ও অভিযোগ, বিদায়ী বিধায়ক শওকত মোল্লা-ঘনিষ্ঠ তৃণমূল নেতা হোসেন গাজির বেআইনি ভাবে সম্পত্তি হাসপাতালে লুকিয়ে রেখেছিলেন। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শাহরুখ খান দাবি করেন, অস্থায়ী কর্মী সামসের মীর ব্যাগটি বিশ্বাস রেখে গিয়েছিলেন। মীরের সঙ্গে তাঁর হাসপাতালে কাজ করার সূত্রে আলাপ। তপুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।