মুখ্যমন্ত্রীর নির্দেশে কাকদ্বীপে মৎস্যমন্ত্রী রাজেশ মাহাতো

Image: SNS

বঙ্গোপসাগরে দুর্ঘটনাগ্রস্ত ‘জয় মা কালী’ ট্রলারের ঘটনায় স্বজন হারানো শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে পৌঁছন রাজ্যের প্রাণীসম্পদ উন্নয়ন ও মৎস্য দপ্তরের মন্ত্রী রাজেশ মাহাতো।

<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1082561037427728%2F&show_text=false&width=267&t=0″ width=”267″ height=”476″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>

ট্রলারটির সন্ধান পাওয়া এবং নিখোঁজ মৎস্যজীবীদের দেহ উদ্ধারের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঝাড়গ্রামে পূর্বনির্ধারিত কর্মসূচি শেষ করে তিনি কাকদ্বীপে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করেন। মন্ত্রী তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন।  জানা গেছে নিখোঁজ ১৬ জন মৎস্যজীবীর মধ্যে ৯ জনের দেহ উদ্ধার হয়েছে।


বাকি নিখোঁজদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া দেহগুলির প্রয়োজনীয় ডিএনএ পরীক্ষা সম্পন্ন হওয়ার পর আইনানুগ প্রক্রিয়া মেনে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই কঠিন সময়ে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে এবং উদ্ধারকাজ ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে করছে।