রাজ্য বাজেট পেশ করার সময় মদের দোকান নিয়ে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। সোমবার বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেট পেশ হলো বিধানসভায়। সেখানেই উল্লেখ করা হয়েছে, ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য মোট ৪ লক্ষ ৩৮ হাজার ৭৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য বাজেটে। তার মধ্যে কৃষিতে ৮,৫৬৫.৮৪ কোটি টাকা, কৃষি বিপণনে ৩৬৮.৯৯ কোটি টাকা, প্রাণিসম্পদ উন্নয়নে ১,৪০৪.৪২ কোটি টাকা, অনগ্রসর শ্রেণি উন্নয়নে ২,৫৪৪.৪৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার সঙ্গে আরও নানা খাতে বরাদ্দ করা হয়েছে। তবে এখানেই মদের দোকানের লাইসেন্স নিয়ে কড়া বার্তা দেন অর্থমন্ত্রী।
এদিকে মদের দোকান থেকেই বাড়তি আয় হয় রাজ্যের। সেখানে নতুন করে মদের দোকানের লাইসেন্স নিয়ে কড়াকড়ি করল রাজ্য সরকার। যদিও তাতে খুশি রাজ্যবাসী। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগে বলেছিলেন, যত্রতত্র মদের দোকান গড়ে উঠতে পারবে না। তার জন্য লাইসেন্স দেওয়ার সময়ই কড়া নজর রাখতে হবে। মুখ্যমন্ত্রীর সেই মতামতকে প্রাধান্য দিয়ে রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে মদের দোকান নিয়ে কড়া অবস্থানের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অর্থমন্ত্রী বলেন,‘শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে কোনও মদের দোকানের লাইন্সেন্স দেওয়া হবে না। কলকাতা পুরসভা এলাকার ক্ষেত্রে এই দূরত্ব ৫০০ মিটার।’
অন্যদিকে যত্রতত্র মদের দোকান গজিয়ে উঠছিল। আর তা নিয়ে একাধিক জায়গা থেকে অভিযোগ জমা পড়ছিল। এমনকী এইসব দেখে স্থানীয় মানুষজনের বিক্ষোভ আছড়ে পড়ছিল। কারণ রাস্তার উপর মদের দোকানগুলিতে সুরাপ্রেমীদের দীর্ঘ লাইন ভাল চোখে দেখছিলেন না সাধারণ মানুষ। তার জেরে চলাফেরায় অসুবিধা এবং স্থানীয় পরিবেশ নষ্টের অভিযোগ জমা পড়ছিল সরকারের কাছে। তার মধ্যে বহু দোকান লাইসেন্সবিহীন বলেও অভিযোগ উঠেছিল। এমনকী মন্দির সংলগ্ন এলাকায় মদের দোকান দেখে অনেকেই প্রতিবাদ করতেন। এবার মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, ‘আমরা বলেছি, স্কুল-কলেজ, মন্দিরের এক কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া যাবে না। এই সরকার অন্যভাবে চলবে।’
তাছাড়া এবার বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে রাজ্যে মদের দোকানের অবস্থান নিয়ে কড়া কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এদিন বাজেট পেশ করে অর্থমন্ত্রী জানান, এখন থেকে কোনও শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং ধর্মীয় স্থানের ১ কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। কলকাতা পুরসভার ক্ষেত্রে এই দূরত্ব হতে হবে ন্যূনতম ৫০০ মিটার। নতুন করে মদের দোকান করতে হলে নির্দিষ্ট শর্ত মেনে লাইসেন্স দিতে হবে। এই ঘোষণায় খুশি নাগরিকরা। এতে স্থানীয় পরিবেশের অনেকটা উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।