দশমীর রাতে দত্তপুকুরে আলোড়ন পড়ে গিয়েছিল। যশোর রোডের উপর একটি সন্দেহভাজন গাড়ি ঘিরে তৈরি হয় তুমুল আতঙ্ক। তারপর ঘটনাস্থলে উপস্থিত হয় বারাসাত জেলা পুলিশের উচ্চপদস্থ অফিসাররা। এমনকী হাজির হয় কেন্দ্রীয় বাহিনী এবং বম্ব স্কোয়াডও। এখান থেকেই বিস্ফোরক বোঝাই একটি গাড়ি উদ্ধার করে পুলিশ। গাড়ির মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় এসটিএফ, এনআইএ এবং বম্ব স্কোয়াড। রাত থেকেই ঘটনাস্থল ঘিরে ফেলে এনএসজি। যা বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেখা গিয়েছে। উৎসবের মরশুমে গাড়িতে করে বারুদ এবং বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? তদন্ত করে দেখছে পুলিশ।
গতকাল দত্তপুকুরে যশোর রোডের উপর একটি সন্দেহভাজন গাড়ি ঘিরে আতঙ্ক তৈরি হয়েছিল। দুপুরের পর থেকে সাদা রঙের গাড়ি রাস্তার ধারেই দাঁড়িয়েছিল। এলাকার মানুষরা আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গাড়ি তল্লাশি চালাতেই চোখ কপালে উঠে যায়। ওই গাড়িটির মধ্যে তরল কোনও রাসায়নিক রয়েছে বলে ততক্ষণে চাউর হয়ে যায়। তখনই আতঙ্কের সৃষ্টি হয়। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয় বারাসাত জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা, কেন্দ্রীয় বাহিনী এবং বম্ব স্কোয়াড। ঘটনাস্থলে হাজির হয় এনআইএ অফিসাররাও। সূত্রের খবর, এই গাড়িটি কলকাতায় যাচ্ছিল। এনআইএ সূত্রে খবর, গাড়ি থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক কতটা উচ্চক্ষমতা সম্পন্ন, সেটা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ওই গাড়িতে সত্যিই বিস্ফোরক ছিল এই খবর সামনে আসার পর তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ৬টি প্যাকেট হলুদ রঙের রাসায়নিক এবং একটি সাদা রঙের রাসায়নিকের প্যাকেট উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে গাড়ি চালককে। তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পরে গাড়ির মালিক রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয় বিস্ফোরক পাচারের অভিযোগে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলের কাছেই ভারত-বাংলাদেশ সীমান্ত। গাড়ির মালিকের ৪টি মোটরবাইক ও গাড়ির শোরুম আছে। তাঁর দুটি বাড়িও আছে। একটি বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে থাকেন। আর একটি বাড়ি ভাড়া দেওয়া। বৃহস্পতিবার রাকিবুলকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতেও যান তদন্তকারীরা। তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। রাকিবুলের দুটি মোবাইল এবং একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।
তাছাড়া বেঙ্গল এসটিএফ, এনআইএ এবং এনএসজি’র যৌথ তল্লাশিতে এক কেজির বেশি স্পেন্টার, অল্প কিছু সিঁদুর, অ্যামোনিয়া নাইট্রেটের মতো বিস্ফোরক মিলেছে। উদ্ধার হওয়া রাসায়নিকগুলিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রাকিবুল আগে মোটর মেকানিকের কাজ করতেন। ২০১৮ সাল থেকে উত্থান শুরু হয়।