• facebook
  • twitter
  • youtube
Thursday, 30 July, 2026

আটশাে গ্রাম ওজনের হাতির দাঁত সমেত মহিলা গ্রেফতার

বৈকুণ্ঠপুর বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ডুয়ার্সের ওদলাবাড়ির কাছে একটি হােটেলের সামনে থেকে ওই মহিলাকে হাতির দাঁত সমেত গ্রেফতার করা হয়

আটশাে গ্রাম ওজনের হাতির দাঁত সমেত মহিলা গ্রেফতার

প্রতিকি ছবি (Photo: IANS)

এক বিশেষ অভিযান চালিয়ে প্রায় আটশাে গ্রাম ওজনের হাতির দাঁত সমেত এক মহিলাকে গ্রেফতার করল কুৈণ্ঠপুর বনবিভাগের শালুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত। ধৃত মহিলার নাম হেমন্তী গুরুং। তার বাড়ি মালবাজারে।

বৈকুণ্ঠপুর বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ডুয়ার্সের ওদলাবাড়ির কাছে একটি হােটেলের সামনে থেকে ওই মহিলাকে হাতির দাঁত সমেত গ্রেফতার করা হয়।

বৈকুণ্ঠপুর বনবিভাগের ডিএফও উমারানি এন জানিয়েছেন কোথা থেকে এই হাতির দাঁত নিয়ে আসা হয়েছিল, কোথায় ওই হাতির দাঁত নিয়ে যাওয়া হচিছল তা সবটাই খতিয়ে দেখা হচ্ছে।