রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই তৃণমূলের অন্দরে ফাটল দেখা দিয়েছে। সেই সঙ্গে একের পর এক তৃণমূল নেতার গ্রেপ্তারির খবরও প্রকাশ্যে আসতে শুরু করেছে। এর মধ্যে সোনা পাপ্পু মামলায় ধৃত ব্যবসায়ী জয় কামদারের সূত্র মারফত তৃণমূল নেতা কল্যাণ শুক্লার নাম উঠে এসেছে। আর সেই জন্য ইডি তাঁকে তলব করেছিল। আজ অর্থাৎ বৃহস্পতিবার তিনি বিধান নগরের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) দপ্তরে হাজিরা দিয়েছেন।
জানা গিয়েছে, কল্যাণ শুক্লা তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডের বিশেষ বন্ধু। সোনা পাপ্পু ও শান্তনু সিনহা বিশ্বাসের জমি জালিয়াতি ও আর্থিক প্রতারণা মামলায় আজ কল্যাণকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সোনা পাপ্পু মামলায় কল্যাণ শুক্লার আরবানার ফ্ল্যাটে তল্লাশি চালি্য়ে ইডি আধিকারিকরা বিপুল পরিমাণে জমি-জালিয়াতি সংক্রান্ত নথি উদ্ধার করেছিল।
উল্লেখ্য, এর আগে কল্যাণ শুক্লার বাড়িতে গিয়ে ১০ লক্ষ টাকা নগদের পাশাপাশি বিপুল পরিমাণে সোনার গয়না পাওয়া গিয়েছিল। একাধিক লেনদেন সম্পর্কিত নথি সম্পর্কেও তাঁকে আজ জেরা করা হয়েছে বলে জানা গিয়েছে।