সাত সকালে দেবাশিস কুমারের বাড়িতে আইটি হানা। জমি কেলেঙ্কারি দুর্নীতিতে নাম জড়িয়ে ছিল দেবাশিস কুমারের। সেই সূত্র ধরে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে।
তার ভিত্তিতে এই আয়কর হানা। দেবাশিস কুমারের বর্তমান বাড়ির কাছে নির্বাচনী কার্যালয় এই মুহূর্তে আইটির অফিসাররা। চলছে তল্লাশি। সকাল ছয়টায় আইটি অফিসাররা এসেছেন বলে স্থানীয় সূত্রের খবর।
পাশাপাশি, মতিলাল নেহেরু রোডে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল। মতিলাল নেহেরু রোডে দেবাশিস কুমারের কেএমসি অফিস সেখানে তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তর। সেখানে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কর্মীরা
সকাল থেকেই মোট তিনটি তিন এই এলাকায় দেবাশিস কুমারের বাড়ি নির্বাচনী কার্যালয় এবং টিএমসির পার্মানেন্ট অফিস। সেখানে তল্লাশি চালাচ্ছে।
সূত্রের খবর মূলত জমি কেলেঙ্কারি এবং ভুয়ো নথি তৈরির অভিযোগ দেবাশিস কুমারের বিরুদ্ধে ছিল সেই অভিযোগের ভিত্তিতে একাধিকবার ইডি ডেকে পাঠিয়েছে দেবাশিস কুমারকে। তারই আর্থিক দুর্নীতির যোগ রয়েছে কিনা দেখতে আয়কর দপ্তরের হানা।।