দিলীপের বিরুদ্ধে কমিশনে অভিযোগ

বিজেপি নেতা দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, তিনি প্রকাশ্য সভা ও ভিডিও বার্তায় বিজেপি নেতা ও ভোটারদের বিরুদ্ধে হিংসার প্ররোচনা দিচ্ছেন। এই অভিযোগ জানিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল।

তৃণমূলের দাবি, দিলীপ ঘোষ শ্যামপুকুরের বিধায়ক শশী পাঁজা এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে হামলার ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষকেও ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ। তাঁর ‘বাইরের লোক লাগে না, আমরাই পিটিয়ে দেব’ মন্তব্য তৃণমূল নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলেই মনে করছে।

এই ঘটনায় কমিশনের কাছে একাধিক দাবি জানিয়েছে তৃণমূল। এর মধ্যে রয়েছে শোকজ নোটিস, এফআইআর দায়েরের নির্দেশ, নিরাপত্তা বাড়ানো এবং বিতর্কিত ভিডিও সরানোর আর্জি। নির্বাচন কমিশন এই অভিযোগে কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার।