গুরুপূর্ণিমার পুণ্যতিথিতে ফের বেলুড় মঠে গেলেন মুখ্যমনন্ত্রী শুভেন্দু অধিকারী। মঠে পৌঁছেই তিনি প্রথমে রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয়ে যান। পরে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজির কক্ষে গিয়ে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। পদ্মফুলের মালা ও মা কালীর একটি মূর্তি উপহার দেন মুখ্যমন্ত্রী।
বেশ কিছুক্ষণ ধরে রাজ্যের উন্নয়ন-সহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। এরপর মুখ্যমন্ত্রী বেলুড় মঠের মূল মন্দির-সহ সমগ্র মঠ চত্বর ঘুরে দেখেন।
গুরুপূর্ণিমা উপলক্ষে এদিন সকাল থেকেই বেলুড় মঠে ভিড় করেছিলেন পুণ্যার্থীরা। আজ বেলা প্রায় ১১টার সময় মঠে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে দেখতে ভিড় জমান বহু মানুষ। মুখ্যমন্ত্রীও তাঁদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে করতে রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয়ের দিকে যান।
সেখান থেকে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজির কক্ষে যান। সেখানে গিয়েই সাষ্টাঙ্গে প্রণাম করে তাঁর আর্শীর্বাদ নেন। মহারাজের হাতে পদ্মফুলের মালা এবং মা কালীর একটি মূর্তি তুলে দেন। পরে মঠের অন্যান্য মহারাজদেরও প্রণাম করে তাঁদের হাতে উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রামকৃষ্ণ মিশনের সম্পর্ক বহু দিনের। কৈশোর থেকেই তিনি মিশনের সঙ্গে যুক্ত ছিলেন বলে পরিচিত। কলকাতায় এলে সুযোগ পেলেই তিনি বেলুড় মঠে গিয়ে সন্ন্যাসী ও প্রেসিডেন্ট মহারাজের আশীর্বাদ গ্রহণ করেন। বিজেপি বাংলায় ক্ষমতায় আসার পর সেই ধারাই বজায় রেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও নিয়মিত বেলুড় মঠ যাচ্ছেন। প্রায় দুমাসের মাথায় ফের বেলুড় মঠ গেলেন তিনি।
<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1353981926275553%2F&show_text=false&width=267&t=0″ width=”267″ height=”476″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>