আজ মুখ্যমন্ত্রীর হাতে ইসকনের রথযাত্রার সূচনা

Image: SNS

আজ কলকাতায় ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রায় থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল ১১টা ১৫ মিনিটে তিনি অনুষ্ঠানে উপস্থিত হবেন। এরপর তিনি ইসকনের রথযাত্রার সূচনা করবেন। দুপুর ১২টা নাগাদ অ্যালবার্ট রোডের ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হবে।

রথটি হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেসি বসু রোড, শরৎ বসু রোড, হাজরা রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড়, এক্সাইড ক্রসিং, জওহরলাল নেহরু রোড এবং আউট্রাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছবে। রথযাত্রাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক ভক্তের ভিড় হতে পারে। সেই কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর।