মায়াপুরে গোমাতার বিশেষ পুজো করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বৃহস্পতিবার মায়াপুরের ইস্কনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার মায়াপুরের ইস্কনে গেলেন তিনি। ইস্কন কর্তৃপক্ষের আমন্ত্রণে এদিন সকালে মায়াপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী। হাওয়াড়ার ডুমুরজলা থেকে হেলেকপ্টারে করে তিনি মায়াপুরের উদ্দেশে রওনা দেন। সকাল ১১টায় মায়াপুরের হেলিপ্যাডে তাঁর হেলিকপ্টার অবতরণ করে। সাধুসন্তদের সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রীকে মালা পরিয়ে স্বাগত জানান সন্ন্যাসীরা।

ইস্কনের মন্দিরে বিশেষ যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।এর পর গোশালায় বিশেষ পুজো করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোশালায় গোমাতার সেবা এবং গোমাতাকে নিজের হাতে খাওয়ান। জল দিয়ে গোমাতার পা ধুয়ে দেন তিনি। এর পর মায়াপুরের মূল চন্দ্রোদয় মন্দিরে যান তিনি।


সেখানেও  রাধাকৃষ্ণের মন্দিরে পুজো ও আরতি করেন তিনি। এরপর বিগ্রহের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করেন। মন্দিরের ভক্তদের জড়িয়ে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন। এরপর ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রী অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের মন্দিরেও পুজো করেন তিনি। সেখানেও প্রভুপাদের মূর্তির সামনে সাষ্টাঙ্গে প্রণাম করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে গত থেকেই মায়াপুর সেজে উঠছিল। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা ইস্কন চত্বর। আজ সকালে ডুমুরজোলা থেকে হেলিকপ্টারে মায়াপুর পৌঁছন। এদিন মায়াপুরের সাধু-সন্তদের সঙ্গেও দেখা করতে পারেন শুভেন্দু অধিকারী। মায়াপুরে ইস্কনের তরফে মুখ্যমন্ত্রীর জন্য কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে। সূত্রের খবর, ইস্কনের তরফে একটি গরুর মূর্তি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উপহার হিসেবে দেওয়া হবে।