আজ বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Image: IANS

বারুইপুরের ঘটনায় দোষীদের জন্য কঠোরতম শাস্তির আশ্বাস আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, ঘটনার তদন্তে আইজি-র নেতৃত্বে পুলিশ ও বিশেষ তদন্তকারী দল (সিট) একসঙ্গে কাজ করছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

এর আগে মুখ্যমন্ত্রী বলেন, নির্যাতিতার পরিবার সরকারের কাছে যে সমস্ত দাবি জানিয়েছে, সেগুলি পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। পরিবার ও তদন্তের স্বার্থে যা যা সহযোগিতা প্রয়োজন, সরকার এবং পুলিশ তা নিশ্চিত করবে। তদন্তে কোনও পুলিশকর্মীর গাফিলতি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মঙ্গলবার দুপুর ২টো নাগাদ বারুইপুর জেলা পুলিশ কার্যালয়ে পৌঁছে তদন্তের অগ্রগতি নিয়ে শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন।


সোমবার এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘নিখোঁজ ডায়ের দায়ের হওয়ার পর স্থানীয় পুলিশ প্রশাসন যদি যথাযথ তৎপরতা না দেখিয়ে থাকে বা কারও গাফিলতি প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট পুলিশকর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্যাতিতার পরিবার সরকারের কাছে যা যা চাইবে, তা পূরণে সরকার প্রস্তুত। তাঁরা ন্যায়বিচার পাবেন। প্রয়োজনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে রাজ্য সরকার আইন অনুযায়ী যা যা সুপারিশ করা দরকার, তাও করবে।‘