ময়নাগুড়ির পথ দুর্ঘটনায় আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Image: IANS

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃত ও আহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন তিনি।

মৃতদেরর পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুরুতর আহতদেরর জন্য ১ লক্ষ টাকা এবং সামান্য আহতদের জন্য ৫০ হাজার ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য বরাদ্দ করা হয়েছে। এছাড়া আহতদের সম্পূর্ণ চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে বলেও জানানো হয়েছে।

রবিবার এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, ময়নাগুড়ি উল্লাডাবাড়ি জোড়াবাঁধ এলাকায় জাতীয় সড়ক ২৭-এ ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত সুস্থনা কামনা করেন।<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Deeply saddened by the tragic road accident at Ulladabri Jorabadh on NH-27 in Maynaguri today, wherein a truck slammed into a bus carrying ill-fated passengers.<br>My heart goes out to the families who have lost their loved ones in this horrific incident. I offer my deepest…</p>&mdash; Suvendu Adhikari (@SuvenduWB) <a href=”https://x.com/SuvenduWB/status/2068612805482443039?ref_src=twsrc%5Etfw”>June 21, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>


মুখ্যমন্ত্রী আরও জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরই জলপাইগুড়ি জেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরিস্থিতি পর্যালোচনার জন্য তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণের সঙ্গে আলোচনা করেন। আহতদের দ্রুত চিকিৎসা এবং উদ্ধারকাজে কোনওরকম গালিলতি না হয়, সে বিষয়েও প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, উল্লাডাবাড়ি তিস্তা সেতুর কাছে একটি ট্রেলার সামনের চাকা বিকল হওয়ায় সেটি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। সেই সময় শিলিগুড়ি থেক কোচবিহারগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রেলারটিকে সজোরে ধাক্কা মারে।

সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয় এবং অন্তত ৩৯ জন যাত্রী আহত হয়েছেন।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজ শুরু করে। পরে পুলিশ, প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদেরর দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।