বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির মধ্যেই ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে বলে অভিযোগ। এবার তা প্রকাশ্যেই মেনে নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। বনগাঁ শহরের নীলদর্পণ অডিটোরিয়ামে আয়োজিত ‘মিলন উৎসব’-এর মঞ্চ থেকে দলেরই একাংশ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শান্তনু। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক তথা মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি নৃপেন বিশ্বাস। এখান থেকেই পুলিশ প্রশাসনকে নিশানা করেন সাংসদ।
এদিকে এদিনের সভায় দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার বিষয়টি তুলে সরাসরি দলেরই একাংশের দিকে আঙুল তোলেন শান্তনু ঠাকুর। বিজেপি কর্মীরা আক্রান্ত হলেও পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করেন তিনি। শান্তনু ঠাকুর ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘এখানে বিজেপির কর্মীরাই মার খাচ্ছেন, আর যাঁরা মারছেন তাঁরাও বিজেপি। অথচ পুলিশ প্রশাসন চোখ বন্ধ করে আছে। তারা নিরপেক্ষভাবে কাজ করছে না। হাতেগোনা কয়েকজন নেতার অঙ্গুলিহেলনে প্রশাসন চলছে। প্রশাসনকে শিক্ষা দিয়ে ছাড়ব। এখানে বিভাজন তৈরি করা হচ্ছে। তার জেরে বড় সমস্যার সৃষ্টি হচ্ছে। আমাদের মধ্যে কিছু মানুষ ক্ষমতা ব্যবহার করে বিজেপি কর্মকর্তাদের উপর হাতিয়ার চালাচ্ছেন। আমি বেঁচে থাকতে এটা হতে দেব না।’
অন্যদিকে জেলা বিজেপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে উদ্বেগপ্রকাশ করে শান্তনু ঠাকুর আরও বলেন, ‘দলের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে এবং তার ফলে বড় সমস্যা দেখা দিচ্ছে। আমাদেরই মধ্যে কিছু মানুষ ক্ষমতার অপব্যবহার করে বিজেপি কর্মকর্তাদের উপর আক্রমণ চালাচ্ছেন। আমি বেঁচে থাকতে এটা কিছুতেই হতে দেব না। দলে সমতার অভাব রয়েছে বলেই এই মিলন উৎসবের আয়োজন করা হয়েছে।’ বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপির একাংশের বিরুদ্ধে তৃণমূল নেতাদের আশ্রয় দেওয়ার যে অভিযোগ উঠছে, সে বিষয়েও কড়া অবস্থান নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। হুঁশিয়ারির সুরে শান্তনুর বার্তা, ‘তৃণমূলের সব দুষ্কৃতীকে গ্যারেজে না ঢোকানো পর্যন্ত আমি রাজনীতি থেকে ইস্তফা দেব না।’
তাছাড়া মিলন উৎসবের আয়োজনের কারণ সমতা রক্ষা করা। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের উদ্যোগে আয়োজিত এই মিলন মেলায় দেখা মেলেনি বনগাঁ উত্তরের বিধায়ক তথা মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি নৃপেন বিশ্বাস। কেন অনুপস্থিত থাকলেন? তা কেন্দ্রীয় এবং রাজ্যের মন্ত্রীর পক্ষ থেকে কোনও জানানো হয়নি।