Census-এর কাজে সরকারি স্কুলের শিক্ষক মোতায়েন, পঠনপাঠন নিয়ে হাইকোর্টের প্রশ্ন, বদলাতে হবে ডিউটি ছক

File Photo

সরকারি স্কুলের শিক্ষকদের Census-এর কাজে মোতায়েন করা নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) উঠল একাধিক প্রশ্ন। শিক্ষকদের উপর একসঙ্গে বিপুল দায়িত্ব চাপিয়ে দিয়ে যাতে স্কুলের স্বাভাবিকক পঠনপাঠন ব্যাহত না হয়, সে বিষয়ে কার্যত সতর্ক করল আদালত (Calcutta High Court) ।

আদালতের (Calcutta High Court) পর্যবেক্ষণ, সাধারণত স্কুল ছুটি হয় বিকেল ৪টের দিকে। এরপর শিক্ষকদের (School Teacher) বাড়ি ফিরতে হয়। তার উপর Census-এর কাজের কেন্দ্র যদি স্কুলের কাছাকাছি না হয়, তাহলে অতিরিক্ত দায়িত্ব পালন করা শিক্ষকদের (School Teacher) পক্ষে যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াতে পারে। সপ্তাহে ছুটির দিনও মূলত রবিবার। সেদিনও কাজ হলে তাঁদের উপর বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আদালত।

আরও পড়ুন: ‘নিজে এসে সওয়াল করব’, টুলু মণ্ডল মামলায় হাইকোর্টে সময় চাইলেন আইনজীবী মুকুল রোহতগি


এই পরিস্থিতিতে আদালতের (Calcutta High Court) প্রশ্ন, ‘তাঁরা স্কুলের কাজ করবেন, না Census-এর কাজ করবেন?’ শিক্ষকদের (School Teacher) পক্ষ থেকে অবশ্য জানানো হয়, Census-এর দায়িত্ব পালনে তাঁদের আপত্তি নেই। তবে সেই কাজকে ‘অন ডিউটি’ হিসেবে গণ্য করার দাবি জানানো হয়েছে।

দুই ধরনের সরকারি দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে আদালত একটি বিকল্প ব্যবস্থার কথাও জানিয়েছে। প্রতিটি স্কুল থেকে একসঙ্গে সব শিক্ষককে Census-এর কাজে না পাঠিয়ে ৫-৬ করে শিক্ষককে দায়িত্ব দেওয়া যেতে পারে বলে আদালতের পর্যবেক্ষণ।বাকি শিক্ষকরা (School Teacher) স্কুলে থেকে পঠনপাঠন চালিয়ে যেতে পারেন। প্রয়োজনে একদিন অন্তর শিক্ষকদের Census-এর কাজে ব্যবহার করার কথাও ভাবা যেতে পারে।

আরও পড়ুন: ফের চালু পুরসভায় জন্ম-মৃত্যু শংসাপত্র দেওয়া, কমবে ভোগান্তি

আদালত (Calcutta High Court) আরও জানায়, শিক্ষার অধিকার বা আরটিই আইনে স্কুলের পঠনপাঠন চালু রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও Census-এর মতো সরকারি কাজও সমানভাবে দরকারি। তাই দু’টি দায়িত্বের মধ্যে সমন্বয় রেখে বাস্তবসম্মত ব্যবস্থা করতে হবে রাজ্যকে।

প্রয়োজনে অর্ধদিবসের ব্যবস্থা করা অথবা নির্দিষ্ট সংখ্যক শিক্ষককে বেছে নিয়ে Census-এর দায়িত্ব দেওয়ার পথও খোলা রয়েছে বলে আদালত জানায়। আদালতের  (Calcutta High Court) স্পষ্ট বক্তব্য, ‘এত কিছুই সামঞ্জস্য করা সম্ভব।‘

অর্থাৎ Census-এর কাজ যাতে ব্যাহত না হয়, আবার তার জন্য স্কুলের পঠনপাঠনও যাতে ক্ষতিগ্রস্ত না হয়-দুই দিকে মধ্যে ভারসাম্য রেখেই ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে কলকাতা হাইকোর্ট।  রাজ্যের তরফে আদালতে (Calcutta High Court) জানানো হয়েছে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে। এরপর মামলার (Calcutta High Court)  পরবর্তী শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতুবি করে দেয় আদালত।

দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/L7RhmpCHKyk?si=kt-fe6N5HisbhxM7″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>