‘নিজে এসে সওয়াল করব’, টুলু মণ্ডল মামলায় হাইকোর্টে সময় চাইলেন আইনজীবী মুকুল রোহতগি

Image: SNS

পাথর ব্যবসায়ী তথা  অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ঘনিষ্ঠ টুলু মণ্ডলের (Tulu Mondal)  বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলা খারিজের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)  দ্বারস্থ হলেন প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি। শুক্রবার আদালতে (Calcutta High Court) মামলাটি উল্লেখ করে তিনি জানান, ব্যক্তিগত ভাবে উপস্থিত হয়ে এই মামলায় সওয়াল করতে চান। সেই কারণেই বৃহস্পতিবার মামলাটি (Calcutta High Court) শুনানির জন্য তালিকাভুক্ত করার আবেদন জানান তিনি।
মামলা উল্লেখ করে রোহতগি বলেন, ‘ বৃহস্পতিবার মামলাটি  (Calcutta High Court) তালিকাভুক্ত করার জন্য আবেদন করছি। আমি নিজে শারীরিক ভাবে উপস্থিত হয়ে এই মামলায় (Calcutta High Court) সওয়াল করতে চাই।’ এর পর আদালতের (Calcutta High Court) তরফে জানানো হয়, ‘সম্ভবত বৃহস্পতিবারের আগেই মামলাটি  (Calcutta High Court) শুনানির জন্য চলে আসবে।’
আরও পড়ুন:  নিম্নচাপের প্রভাবে দক্ষিণে বৃষ্টি, উত্তরে অতিভারী বৃষ্টির সতর্কতা
তাতেও নিজের সমস্যার কথা জানিয়ে সময় চান রোহতগি। তাঁর বক্তব্য,  ‘আমার কিছু অসুবিধা রয়েছে। বৃহস্পতিবার মামলাটি  (Calcutta High Court) তালিকাভুক্ত করার জন্য আপনার হস্তক্ষেপ চাইছি, যাতে আমি নিজে এসে সওয়াল করতে পারি।’ শেষ পর্যন্ত প্রবীণ আইনজীবীর আবেদন মঞ্জুর করে আদালত (Calcutta High Court) জানায়, ‘ বৃহস্পতিবার মামলাটি (Calcutta High Court) তালিকাভুক্ত করা হোক।’
উল্লেখ্য, টুলু মণ্ডলকে (Tulu Mondal)  ঘিরে ইতিমধ্যেই একাধিক আইনি জটিলতা তৈরি হয়েছে। তাঁর  (Tulu Mondal) আত্মীয়ের বাড়িতে রাজ্য পুলিশের তল্লাশিতে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের অভিযোগ ঘিরেও চর্চা তৈরি হয়েছিল। সেই আবহেই তাঁর (Tulu Mondal) বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি (Calcutta High Court) খারিজের আর্জি নিয়ে হাইকোর্টে  (Calcutta High Court)মামলা করা হয়।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে ১৪ আইপিএসকে সম্মান, মুখ্যমন্ত্রী পদক পাচ্ছেন দময়ন্তী সেন
এখন নজর বৃহস্পতিবারের শুনানিতে (Calcutta High Court)। মুকুল রোহতগি নিজে এজলাসে উপস্থিত হয়ে কী যুক্তি দেন এবং আদালত (Calcutta High Court) মামলাটির পরবর্তী গতিপথ কী নির্ধারণ করে, সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল।
দেখুন: ‘বিদেশনীতি মানে শুধু নেতাদের জড়িয়ে ধরা নয়’, মোদীকে খোঁচা রাহুলের