নদিয়ায় সীমান্তে বিএসএফের গুলি, আহত ১ বাংলাদেশি, উদ্ধার সোনা

Image: SNS

কালীপুজোর ঠিক মুখে নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তে বড়সড় পাচার ভেস্তে দিল বিএসএফ (BSF)। শুক্রবার রাতে নদীপথে বিপুল পরিমাণ সোনা নিয়ে বাংলাদেশে থেকে ভারতে প্রবেশের সময় সীমান্তে টহলরত জওয়ানদের সতর্কতায় ভেস্তে যায় পাচারের ছক। অনুপ্রবেশ রুখতে বিএসএফ (BSF)-এর চালানো গুলিতে এক বাংলাদেশি পাচারকারী গুরুতর জখম হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় ৩ কেজি সোনা।

বিএসএফ (BSF) সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে কৃষ্ণগঞ্জ থানার অধীনস্থ টুঙ্গি সীমান্ত এলাকায় বাংলাদেশের দিক থেকে একটি ডিঙি নৌকায় করে সাতজনের একটি পাচারকারী দল সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় পৌঁছয়। সে সময় সীমান্তে কড়া টহলদারিতে ছিল বিএসএফের (BSF) জওয়ানরা। সন্দেহভাজন ডিঙিটি দেখামাত্রই অনুপ্রবেশকারীদের থামতে নির্দেশ দেন কর্তব্যরত জওয়ানরা।

আরও পড়ুন: কুপার্সে কালীপুজোর উদ্বোধন করলেন মন্ত্রী দিলীপ ঘোষ, পরিবেশ সুরক্ষার বার্তা


তবে সেই নির্দেশ উপেক্ষা করে পাচারকারীরা ভারতে ঢোকার চেষ্টা চালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সীমান্ত পারাপার রুখতে বাধ্য হয়ে শূন্যে গুলি ও রবার বুলেট চালায় বিএসএফ (BSF) । তাতেই মণিরুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি পাচারকারীর ডান পায়ে গুলি লাগে এবং পিঠে রবার বুলেটের আঘাত লাগে।

এই ঘটনায় বাকি ছয় পাচারকারী অন্ধকারের সুযোগ নিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জখম মণিরুলকে উদ্ধার করার পাশাপাশি পাচারকারীদের ফেলে যাওয়া ৩ কেজি সোনা বাজেয়াপ্ত করেন জওয়ানরা। আহত পাচারকারীকে চিকিৎসার জন্য দ্রুত কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=fYQZG3BHLzao7Cz4″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>