নরেন্দ্রপুরে ফ্ল্যাট থেকে উদ্ধার যুবকের দেহ, গ্রেপ্তার বান্ধবী ও এক যুবক

দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুরের নরেন্দ্রপুর এলাকায় একটি ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ এক যুবকের দেহ উদ্ধার। মৃত যুবকের নাম অরূপ মণ্ডল, বয়স  ৩৭। তিনি ওই এলাকায় একাই থাকতেন বলে জানা গিয়েছে। ঘটনার পরপরই পুলিশ তাঁর এক বান্ধবী এবং আরও এক যুবককে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্রপুরের নবগ্রামের একটি ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় অরূপের দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দু’টি আগ্নেয়াস্ত্র এবং ছ’ রাউন্ড গুলি। কীভাবে, কখন এবং কোন পরিস্থিতিতে তাঁকে গুলি করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আবাসনের অন্যান্য বাসিন্দারাও এ বিষয়ে মুখ খুলতে নারাজ।

পরিবারের দাবি, রবিবার গভীর রাতে তাঁদের কাছে অরূপের মৃত্যুসংবাদ পৌঁছয়। অরূপের মামা শঙ্কর নস্কর জানান, এক পরিচিতের কাছ থেকে খবর পেয়ে তাঁরা তড়িঘড়ি ফ্ল্যাটে পৌঁছন। সেখানে গিয়ে তাঁরা অরূপকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরিবারের দাবি, কাজের সূত্রেই তিনি ওই ফ্ল্যাটে থাকতেন এবং তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে পরিবার বিশেষ কিছু জানত না।


তবে তদন্তে উঠে এসেছে, প্রিয়াঙ্কা দাস নামে এক যুবতীর সঙ্গে অরূপের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পুলিশ তাঁকেও গ্রেপ্তার করেছে। পাশাপাশি রাজু নামে এক যুবককেও আটক করা হয়েছে, যাকে অরূপের বন্ধু হিসেবেই চিনতেন তাঁর পরিবারের কেউ কেউ। প্রাথমিকভাবে অনুমান, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকেই এই খুনের ঘটনা ঘটতে পারে। প্রাথমিক অনুমান, সম্পর্কে টানাপড়েনে এই খুনের ঘটনা। প্রিয়াঙ্কার সঙ্গে অরূপের ঘনিষ্ঠতা ছিল বলে

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃতের মাথায় আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। কে বা কারা গুলি চালিয়েছে এবং এর পিছনে আসল কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ। ভোটের আবহে এই খুনের ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে।