আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলার অভিযোগ

আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলার অভিযোগ উঠল। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ এই ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার বার্নপুরের রহমতনগরের ১৩৫ নং বুথের ঘটনা। স্বাভাবিক ভাবেই এই হামলার ঘটনার পরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজেপি প্রার্থীর অভিযোগ, তিনি যখন বুথ থেকে বেরিয়ে গাড়িতে উঠছিলেন সেই সময় পিছন থেকে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা হামলা চালায় বলে অভিযোগ। তাদের ছোঁড়া ইটের আঘাতে তাঁর গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। এরপর অগ্নিমিত্রা সেই ভাঙা নিয়ে সোজা হিরাপুর থানায় যান। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পরে তিনি বলেন, আমি আবার রহমতনগরে যাব।