নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ বায়রন বিশ্বাস, অবস্থা আশঙ্কাজনক

Photo: Facebook

অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শনিবার ধুলিয়ানে নিজের বাড়িতে অগ্নিদগ্ধ হন ঋতব্ত-পন্থী তৃণমূল কংগ্রেস বিধায়ক। সূত্রের খবর, অগ্নিকাণ্ডে আহত হয়েছেন বায়রন বিশ্বাস। প্রথমে তাঁকে তাঁরই মালিকাধীন বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, ধুলিয়ানে বিধায়কের বাড়ি থেকে এদিন সকালে স্থানীয় বাসিন্দারা ধোঁয়া বেরোতে দেখেন। সেই সময় বায়রন বিশ্বাস বাড়ির ভিতরেই ছিলেন। তিনিও অগ্নিদগ্ধ হন। এরপরেই চারিদিকে হইচই পড়ে যায়। বিধায়ককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ ও দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকলকর্মীরা।

ধুলিয়ানের বাড়িতেই বায়রন বিশ্বাসের বিড়ির ব্যবসা রয়েছে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে।  তবে এই ঘটনার পিছনে রাজনৈতিক কারণ নাকি অন্য কোনও কারণ রয়েছে তা জানা যায়নি।


বিস্তারিত আসছে…