পাহাড়ের রাজনীতি নিয়ে গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুংয়ের (Bimal Gurung) সঙ্গে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ শিলিগুড়ির কাছে সুকনার একটি রিসর্টে এই বৈঠক হচ্ছে। বৈঠকে রয়েছেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা (Raju Bista), পাহাড়ের বিজেপি বিধায়কেরা, বিমল গুরুংয়ের (Bimal Gurung) দলের রোশন গিরি (Roshan Giri) এবং জিএনএলএফের সুপ্রিমো তথা প্রয়াত সুভাষ ঘিসিংয়ের (Subhash Ghisingh) ছেলে মন ঘিসিং (Mann Ghising)। পাহাড়ের একাধিক রাজনৈতিক নেতাদের সঙ্গে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
দু’দিনের উত্তরবঙ্গ সফরে বৃহস্পতিবার রাতে রাজ্যে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার শিলিগুড়ির করিডর বা চিকেনস নেক-এর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সশস্ত্র সীমা বলের (এসএসবি) উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে প্রায় ১৮৯ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন তিনি। পাশাপাশি কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধনও করেন (Amit Shah)।
আরও পড়ুন: ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত! ট্রাম্প সরকারের নীতি বাতিল করল মার্কিন আদালত
এর পর শনিবার সকালেই পাহাড়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। আজ আরও দু’টি বৈঠক করার কথা রয়েছে তাঁর। এর পরই দিল্লি ফিরে যাওয়ার কথা শাহের (Amit Shah)। বৈঠকে মূলত পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চা বিজেপিকে সমর্থন জানিয়েছিল। নির্বাচনে দার্জিলিং ও কালিম্পং জেলার ছ’টি বিধানসভা আসনেই বিজেপি প্রার্থীরা জয়ী হন।
এর আগে গত মাসে কলকাতায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে দেখা করেছিলেন বিমল গুরুং Bimal Gurung) ও রোশন গিরি (Roshan Giri)। সেই বৈঠকে পরিবহনমন্ত্রী অর্জুন সিংও (Arjun Singh) উপস্থিত ছিলেন। প্রায় দেড় ঘণ্টার বৈঠক হয় তাঁদের মধ্যে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষে সওয়ার করেন।
এদিনের বৈঠকে অমিত শাহের সঙ্গে গোর্খাল্যান্ডের দাবি ও পাহাড়ের রাজনৈতিক সমাধানের বিষয়টি গুরুত্ব পেতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি পাহাড়ে শিক্ষক নিয়োগ, চা-বাগানের সমস্যা, পরিবহন ব্যবস্থা এবং জিটিএ-সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে খবর।
দেখুন: ‘খোলা সীমান্ত পাহারা সবচেয়ে কঠিন কাজ’, SSB জওয়ানদের প্রশংসা অমিত শাহের