বিজেপি কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ

বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে পরপর বোমাবাজির অভিযোগ। চরম আতঙ্কে গোটা এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার নবলা গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া গৌরাঙ্গ পল্লি এলাকায়।

জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা জীবন দাস, একজন সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। তৃণমূল আমলেও সন্ত্রাস উপেক্ষা করে তিনি বিজেপি করে গিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, যাঁরা যাঁরা বিজেপি করতেন তাদের ক্লাবে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হত বলে অভিযোগ। তাঁদের অভিযোগের তির নরোত্তম ঘোষ দিকে।

এলাকাবাসীর দাবি, রাতের অন্ধকারে গোটা এলাকা দাপিয়ে বেড়ায় নরোত্তম ঘোষের দলবল। কিছু বললেই মারধর করা হয়। অভিযোগ, শনিবার রাতেও বিজেপি কর্মী জীবন দাসের বাড়িতে বোমাবাজি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ।


এলাকা থেকে বোমার নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানতেও জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।বিজেপি কর্মী জীবন দাস বলেন, শনিবার রাত আড়াইটা নাগাদ আমি পরপর দু’টি বোমার আওয়াজ পাই।

বাড়ির ভিতরেই বোমাবাজি হয় বলে অভিযোগ। ছাদে উঠে কাউকে দেখতে পাওয়া যায় না বলে জানান তিনি। গ্রিল খুলে বাইরে গিয়ে দেখার সাহস হয়নি বলে জানান তিনি। গোটা ঘটনার পিছনে তৃণমূল রয়েছে বলে দাবি তাঁর।

তৃণমূলের নরোত্তম ঘোষ এবং তাঁর দলবল ঘটিয়েছে বলে দাবি জীবন দাসে। এই প্রথম নয়, এর আগেও তাঁর উপর একাধিকাবার অত্যাচার করা হয়েছে অভিযোগ করেছেন তিনি। বিজেপি করার অভিযোগে তাঁর উপর হামলা চালানো হয় বলে জানিয়েছেন তিনি। পুলিশকে গোটা ঘটনাটি জানানা হয়েছে বলে জানান জীবন দাস। পুলিশ ঘটনার তদন্ত করছে।