এপ্রিল থেকেই মিলবে খেতমজুরদের ভাতা

শুধু মাত্র যুবসাথী প্রকল্পের টাকাই নয়, এপ্রিল থেকে ভাগচাষিরাও পাবেন ভাতা। মঙ্গলবার নবান্নে হওয়া বৈঠকে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বার্ষিক ৪ হাজার টাকার কথা ঘোষণা করা হয়েছিল অন্তর্বর্তী বাজেটে। দুয়ারে সরকারের ধাঁচে প্রতিটি বিধানসভা কেন্দ্রগুলিতে ক্যাম্প বসানো হবে। সেখানে আবেদন করতে হবে। পাশাপাশি কৃষকদের সেচের চার্জ মকুবের কথা বলা হয়েছিল বাজেটে। তার জন্যও আবেদন নেওয়া হবে।