দুপুর ১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৬২.১৮ শতাংশ

প্রথম দফায় দুপুর ১টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে শামসেরগঞ্জ আসনে। সেখানে ভোটের হার ৭১.০৭ শতাংশ। নন্দীগ্রামে ভোট পড়েছে ৬৫.৪৬ শতাংশ। দুপুর ১টা পর্যন্ত বহরমপুরে ভোট পড়েছে ৬১.৬৯ শতাংশ।

দুপুর ১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৬২.১৮ শতাংশ। দুপুর ১টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে— ৬৫.৭৭ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে মালদহে— ৫৮.৪৫ শতাংশ।

দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হারও ২০২৪ সালের লোকসভা ভোটের তুলনায় অনেকটা বেশি। লোকসভা ভোট সাত দফায় হয়েছিল। দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছিল ৪৭ থেকে ৫৫ শতাংশের মধ্যে (প্রথম দফা: ৫১, দ্বিতীয় দফা: ৪৭.৩, তৃতীয় দফা: ৪৯.৩, চতুর্থ দফা: ৫১.৯, পঞ্চম দফা: ৪৮.৪, ষষ্ঠ দফা: ৫৪.৮ এবং সপ্তম দফা: ৪৫.১ শতাংশ)। অর্থাৎ, এ বারের প্রথম দফায় দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার ২০২৪ সালের তুলনায় অন্তত ৯ থেকে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত বেশি।