পুজোর ভিড় সামলাতে বাড়তি ৫১ টি স্পেশাল ট্রেন

Image: SNS

পুজোর ভিড় সামলাতে বাড়তি ট্রেনের ব্যবস্থা করল রেল। ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত চলবে ৩৮টি নাইট স্পেশাল ট্রেন (Special Train)। ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত চলবে আরও ১৩টি ইভনিং স্পেশাল। একই সময়ে বিকেল ২টোর পর থেকে সব স্টেশন, এমনকি হল্ট ও ফ্ল্যাগ স্টেশনেও থামবে লোকাল ট্রেন (Local Train)।
আরও পড়ুন: পুজোতে খুশির খবর, দার্জিলিং চিড়িয়াখানায় জন্ম হয়েছে তিন হিমালয়ান গড়াল শাবকের
রেলের পরিকল্পনা অনুযায়ী, ১৩টি ইভনিং স্পেশালের মধ্যে ১০টি চলবে উত্তর ও মেন শাখায়, তিনটি দক্ষিণ শাখায়। অন্যদিকে, ৩৮টি নাইট স্পেশালের মধ্যে উত্তর ও মেন শাখায় ২২টি এবং দক্ষিণ শাখায় ১৬টি ট্রেন চালানো হবে। পুজোর দিনগুলিতে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে এই উদ্যোগ।
লোকাল ট্রেনের (Local Train) স্টপেজেও থাকছে বিশেষ ব্যবস্থা। ১৭ থেকে ২১ অক্টোবর বিকেল ২টোর পর সমস্ত স্টেশনে ট্রেন থামবে। ফলে সাধারণত সব ট্রেন না-থামা হল্ট ও ফ্ল্যাগ স্টেশন থেকেও যাতায়াতের সুযোগ পাবেন যাত্রীরা। এসি লোকালের ক্ষেত্রেও বদল থাকছে। ১৮ অক্টোবর, রবিবার-সহ ছুটির দিনেও এসি লোকাল চলবে কর্মদিবসের সময়সূচি মেনে।
আরও পড়ুন: জার্মানিতে আগুনে পুড়ে মৃত্যু কেরলের তিন পড়ুয়ার, ঘটনায় গ্রেপ্তার ৪১ বছরের রোমানীয় নাগরিক
লালগোলা শাখার যাত্রীদের জন্যও সুখবর। ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চালানোর কথা ছিল চারটি প্রাক্‌-পুজো স্পেশাল ট্রেন (Special Train)। সেই পরিষেবার মেয়াদ বাড়িয়ে ১৯ অক্টোবর পর্যন্ত করা হচ্ছে। পুজোর কেনাকাটা থেকে ঠাকুর দেখা— যাত্রীদের যাতায়াত সহজ করতেই এই বাড়তি পরিষেবা।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/N6g_XzAG6tA?si=DCWmg5AThmssTXn9″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>