মুখ্যমন্ত্রীর নির্দেশে থ্রিডিতে জোর, হাকিমপুর সীমান্তে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদে ঢল

বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবৈধ অভিবাসীদের ভিড়। উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর চেকপোস্টে ভিড় জমিয়েছে অবৈধ অভিবাসীরা। ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই নীতি ঘোষণার পরই অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের চিহ্নিতকরণ ও ফেরত পাঠানো প্রক্রিয়া শুরু হয় এবং এর ফলেই সীমান্তবর্তী এলাকা হাকিমপুরে এই পরিস্থিতি তৈরি হয়।

হাকিমপুর চেকপোস্টে প্রশাসনিক তৎপরতা বেড়েছে। বিদেশি নাগরিকদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে ডিপোর্টেশনের পদক্ষেপ শুরু করা উত্তেজনা ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, যাঁরা অবৈধভাবে অবস্থান করছেন তাঁদের দ্রুত এলাকা ছেড়ে যাওয়া উচিত।

রাজ্য প্রশাসন ইতিমধ্যেই জেলা প্রশাসনকে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের জন্য হোল্ডিং সেন্টার তৈরি করার নির্দেশ দিয়েছে। এর মধ্যে এমন ব্যক্তিরাও আছেন, যাঁরা জেল থেকে মুক্তি পেয়ে ডিপোর্টেশনের অপেক্ষায় রয়েছে।


কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় অবৈধ বিদেশি নাগরিকদের ব্যবস্থা এবং নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার কথা উল্লেখ রয়েছে। প্রশাসনকে বলা হয়েছে, ডিপোর্টেশন বা স্থানান্তরের আগে পর্যন্ত তাঁদের থাকার ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

মঙ্গলবার নদিয়ার কল্যাণীতে অনুষ্ঠিত এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অবৈধ অভিবাসীদের শনাক্ত করে নাম বাদ দেওয়া এবং দেশে ফেরত পাঠানোই সরকারের মূল নীতি। তিনি আরও বলেন, যাঁরা অবৈধভাবে রাজ্যে বসবাস করছেন প্রমাণিত হবেন, তাঁদের বিরুদ্ধে আই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং ডিপোর্ট করা হবে।

তিনি আরও জানান, প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অবৈধ অভিবাসীদের প্রয়োজনে আদালতে তোলা হয় অথবা আইনের সাহায্যে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।