অতিরিক্ত তালিকায় ৩২ লক্ষ আবেদন নিষ্পত্তি: কমিশন

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পর্যন্ত  অতিরিক্ত ভোটার তালিকায় মোট ৩২ লক্ষ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ নাম বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ, এই হিসেব অনুযায়ী প্রায় ১৩ লক্ষ নাম তালিকা থেকে মুছে ফেলা হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

 তবে এই তালিকা থেকে ঠিক কতজনের নাম বাদ পড়েছে, তা এখনও স্পষ্ট নয়। যদিও আগের ৩২ লক্ষের ক্ষেত্রে যে হারে (৪০ শতাংশ) নাম বাদ গেছে, একই প্রবণতা এখানে থাকলে এই তালিকাতেও প্রায় একই অনুপাতে নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।

সামগ্রিকভাবে, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বিপুল সংখ্যক নাম বাদ পড়ার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। সোমবার গভীর রাতে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। বুধবার দুপুর পর্যন্ত তালিকা ধোঁয়াশা থাকায় নানা বিভ্রান্তি ছড়ায়। মঙ্গলবার রাতে হঠাৎ করে অতিরিক্ত তালিকায় সবাইকে বিবেচনাধীন হিসেবে দেখানো হয়।


কমিশনের তরফে যান্ত্রিক সমস্যার কথা বলা হয় এবং কিছুক্ষণের মধ্যে সমস্যার সমাধান হয়ে গিয়েছে বলে জানানো হয়। তা নিয়ে বুধবার সকালে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী বলেন, আমার নামও বিবেচনাধীন তালিকায় রয়েছে। এর পরেই বুধবার বিকেলে প্রথম অতিরিক্ত তালিকায় কতজন ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে তা জানানো হয়।