পোস্টাল ব্যালটের ভোট গোনা শুরু হয়ে গিয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে ইভিএম-এর ভোটগণনা শুরু হয়।ভোট গণনাকেন্দ্রের বাইরে দ্বিস্তরীয় নিরাপত্তা। গণনা চলাকালীন বা তার শেষে কোনও অশান্তি এড়াতে সোমবার শহরের রাস্তায় নামছে অতিরিক্ত তিন হাজার পুলিশ। থাকছেন অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশকর্তারাও। গণনা শেষ হওয়ার পরই ফের পুলিশকে নিয়ে সারা শহরজুড়ে কেন্দ্রীয় বাহিনী টহল দেবে বলেই খবর।