• facebook
  • twitter
Thursday, 19 March, 2026

ব্যারাকপুরে স্বর্ণ ব্যাবসায়ীর ছেলের মৃত্যুতে পুলিশকে বিঁধলেন অর্জুন সিংহ , ক্ষোভ প্রকাশ ‘ভিভিআইপি নিরাপত্তা নিতে লজ্জা হয়’, 

ব্যারাকপুর,২৬ মে — সম্প্রতি শোনা গেল ব্যারাকপুর সাংসদ অর্জুন সিংহের গলায় অন্য সুর। ব্যারাকপুরে একটি নিরীহ ছেলের মৃত্যুতে সরব তিনি। ব্যারাকপুরে একটি সোনার দোকানে ডাকাতি এবং খুনের ঘটনায় আবার পুলিশকে বিঁধলেন সাংসদ অর্জুন সিংহ।বুধবার সন্ধ্যায় ব্যারাকপুরের আনন্দপুরী এলাকায় একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। জনবহুল ওই এলাকায় মাথায় হেলমেট পরে ঢোকে ডাকাত দল। ডাকাতিতে বাধা দিতে

ব্যারাকপুর,২৬ মে — সম্প্রতি শোনা গেল ব্যারাকপুর সাংসদ অর্জুন সিংহের গলায় অন্য সুর। ব্যারাকপুরে একটি নিরীহ ছেলের মৃত্যুতে সরব তিনি। ব্যারাকপুরে একটি সোনার দোকানে ডাকাতি এবং খুনের ঘটনায় আবার পুলিশকে বিঁধলেন সাংসদ অর্জুন সিংহ।বুধবার সন্ধ্যায় ব্যারাকপুরের আনন্দপুরী এলাকায় একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। জনবহুল ওই এলাকায় মাথায় হেলমেট পরে ঢোকে ডাকাত দল। ডাকাতিতে বাধা দিতে গিয়ে গুলিতে প্রাণ হারিয়েছেন সোনার দোকানের মালিকের ছেলে নীলাদ্রি সিংহ। এই ঘটনায় এ পর্যন্ত এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ বার নিজে বিশেষ নিরাপত্তা পান বলে তিনি লজ্জিত বলে ঘোষণা বিজেপির টিকিটে লোকসভা ভোটে জিতে পুরনো দল তৃণমূলে ফেরা অর্জুন। তাঁর কথায়, ‘‘যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নেই, সেখানে নিজে ভিভিআইপি নিরাপত্তা নিতে লজ্জা হয়।’’ তিনি আরও  বলেন ‘‘ব্যারাকপুরের সাংসদ হয়ে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারছি না। এ দিকে আমি নিজে ভিভিআইপি নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছি।’’ 

পুলিশের ভূমিকা নিয়ে সরব অর্জুন। ব্যারাকপুরের ঘটনার আগে অর্জুন পুলিশ প্রসঙ্গে অর্জুন বলেছিলেন, ‘‘৪০ কেজির ভুঁড়ি নিয়ে হাঁটতেই পারে না। সে আবার অপরাধীদের ধরতে পারে নাকি!’’ তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্যে তা পরিষ্কার হয়েছে। তবে অর্জুন থামছেন না।

এর মধ্যে একটি সাক্ষাৎকারে অর্জুন বলেন, ‘‘জেল থেকে বসে ব্যবসায়ীদের হুমকি দেওয়া হচ্ছে। জেল থেকে বসে এক বিরিয়ানির ব্যবসায়ীদের কাছে স্করপিও গাড়ি চাওয়া হচ্ছে। মোটা টাকা তোলা চাওয়া হচ্ছে। কখনও বাইরের জেল থেকে, আবার কখনও সেন্ট্রাল জেল থেকে। এঁদের যাঁরা কালেক্টর তাঁদের গ্রেফতার করলেই আসল মাথা পাওয়া যাবে।’’ তাঁর সংযোজন, ‘‘পুলিশকে তিন মাস আগে বলেছি, এদের ধরতে।’’

Advertisement

Advertisement

Advertisement