• facebook
  • twitter
Thursday, 19 March, 2026

নেতার গায়ে চুলকানি পাউডার ছুঁড়ে বিকাশের হাল বোঝাল জনতা

ভোপাল, ১০ ফেব্রুয়ারি — দলের কাজের খতিয়ান গোনাতে গিয়েছিলেন জনগণের কাছে। বাড়ি ফিরলেন গা ভর্তি চুলকানি পাউডার নিয়ে। প্রকাশ্য রাস্তাতেই কুর্তা খুলে বোতল খুলে গায়ে ঢালতে হল তাকে। কারণ তার গায়ে চুলকানি পাউডার ঢেলে দিয়েছে কেউ বা করা।  জানা গেছে, বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মুঙ্গায়োলিতে বিজেপির বিকাশ রথযাত্রা চলছিল। সেই মিছিলেই হাঁটছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ব্রজেন্দ্র

ভোপাল, ১০ ফেব্রুয়ারি — দলের কাজের খতিয়ান গোনাতে গিয়েছিলেন জনগণের কাছে। বাড়ি ফিরলেন গা ভর্তি চুলকানি পাউডার নিয়ে। প্রকাশ্য রাস্তাতেই কুর্তা খুলে বোতল খুলে গায়ে ঢালতে হল তাকে। কারণ তার গায়ে চুলকানি পাউডার ঢেলে দিয়েছে কেউ বা করা। 

জানা গেছে, বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মুঙ্গায়োলিতে বিজেপির বিকাশ রথযাত্রা চলছিল। সেই মিছিলেই হাঁটছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ব্রজেন্দ্র সিং। অভিযোগ, এমন সময় হঠাৎ তাঁর গায়ে চুলকানির পাউডার ছুঁড়ে মারে কেউ বা কারা। পরিস্থিতি এমন দাঁড়ায়, যে সবার সামনে নিজের কুর্তা খুলে বোতলের জল ঢালতে শুরু করেন নিজের গায়ে। ঘটনার জেরে ব্যাহত হয় বিজেপির বিকাশ রথযাত্রা।

Advertisement

এদিকে সেই ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বিজেপির তরফ থেকেই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। তবে একইসঙ্গে ঘটনাটি নিয়ে কিছুটা চিন্তাতেও পড়েছে গেরুয়া শিবির। কারণ, এবছরেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের মন্ত্রী তথা দলের নেতা যেভাবে বিকাশ রথযাত্রায় বেরিয়ে জনতার ক্ষোভের মুখে পড়লেন, তাতে অস্বস্তি খানিক হলেও বেড়েছে।

Advertisement

Advertisement