সৌমাভ ব্যানার্জীর নতুন ছবি ‘অটবী’। দুই বোনের গল্প বলে। দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা চৌধুরী এবং ইনায়া চৌধুরী। এছাড়াও আছেন সাহেব চ্যাটার্জি, আরিয়ান ভৌমিক, ও রাহুল অরুণোদয় ব্যানার্জি।
গল্পের শুরু হয় অতীতের এক মর্মান্তিক পারিবারিক দুর্ঘটনা দিয়ে, যেখানে দুই বোন— ডিম্পল এবং তানিয়া তাদের চোখের সামনে বাবা-মায়ের ভয়াবহ মৃত্যু দেখে। এই ট্রমা বা মানসিক আঘাত দুই বোনকে একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রাখে। বড় হওয়ার পর ডিম্পল তানিয়ার প্রতি অতিরিক্ত রক্ষণশীল হয়ে ওঠে এবং তার জীবনের মূলমন্ত্র হয়ে দাঁড়ায়— ‘আমার বোন, আমার দায়িত্ব।’
Advertisement
দুঃস্বপ্নের শুরু হয় যখন ঝাড়গ্রাম পুলিশ স্টেশন থেকে ডিম্পল একটি ফোন পায়। জানা যায়, স্কুল শিক্ষিকা তানিয়া গত কয়েকদিন ধরে নিখোঁজ। তদন্তে উঠে আসে এক ভয়ানক তথ্য— তানিয়াকে শেষবার দেখা গিয়েছিল ‘চামসুট্টি’ জঙ্গলের সামনে, যা একটি নিষিদ্ধ এলাকা বা ‘নো এন্ট্রি জোন’ এবং স্থানীয়দের কাছে আত্মহত্যার জায়গা হিসেবে পরিচিত। স্থানীয় লোককথা অনুযায়ী, এই জঙ্গলটি ‘মায়াবী’— এটি দুর্বল মনের মানুষদের গ্রাস করে এবং হ্যালুসিনেশন বা বিভ্রম তৈরি করে মৃত্যুর মুখে ঠেলে দেয়।
Advertisement
বোন মারা গেছে— পুলিশের এই দাবি মেনে নিতে অস্বীকার করে ডিম্পল ছুটে যায় ঝাড়গ্রামে। সেখানে তার পরিচয় হয় শাকিব নামের এক বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে, যে এই রহস্যময় জঙ্গল নিয়ে একটি আর্টিকল লিখছে। স্থানীয় প্রশাসন এবং গাইডদের শত বারণ সত্ত্বেও, ডিম্পল তার বোনকে খুঁজে বের করতে বদ্ধপরিকর। শেষমেশ শাকিব এবং শমীক নামের একজন অনিচ্ছুক গাইডকে সঙ্গে নিয়ে সে জঙ্গলের গভীরে প্রবেশ করে।
ঘন জঙ্গলে ঢোকার পর থেকেই পরিবেশ থমথমে হয়ে ওঠে। শমীক তাদের সতর্ক করে দেয় যে, এখানে কম্পাস বা কোনো প্রযুক্তি কাজ করে না এবং সূর্যাস্তের আগেই তাদের ফিরতে হবে। কিন্তু অন্ধকার নামার সঙ্গে সঙ্গে পরিস্থিতির অবনতি ঘটে। ডিম্পল, যে নিজের মানসিক স্থিতি বজায় রাখার জন্য নিয়মিত ওষুধ খায়, হঠাৎ আবিষ্কার করে যে তার ওষুধের পাতাটি খালি। এরপর জানতে হলে অপেক্ষা করতে হবে ছবি মুক্তির।
Advertisement



