ছাত্রবিক্ষোভে পুলিশের বলপ্রয়োগ নিয়ে তীব্র সমালোচনার মুখে আপাতত পিছু হটল ফ্রান্স সরকার। বিক্ষোভরত পড়ুয়াদের নিয়ন্ত্রণ করতে স্টান গ্রেনেড (Stun Grenades) ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ। সোমবার উত্তর ফ্রান্সের লঁস শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ১৫ বছরের এক কিশোরের হাত উড়ে যায়।
পুলিশের ছোঁড়া স্টান গ্রেনেডের (Stun Grenades) আঘাতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু হওয়ার পর বুধবার গ্রেনেড (Stun Grenades) ব্যবহারে স্থগিতাদেশ ঘোষণা করে সরকার। নুনেজ জানিয়েছেন, কীভাবে ওই ঘটনা ঘটল, তা স্পষ্ট না হওয়া পর্যন্ত পড়ুয়াদের বিক্ষোভে এই ধরনের গ্রেনেড (Stun Grenades) ব্যবহার করা যাবে না।
আরও পড়ুন: ভারতে স্টারলিঙ্কের প্রবেশে বাধা! কোন গোষ্ঠীর নাম না করেই বিস্ফোরক অভিযোগ মাস্কের
দু’সপ্তাহেরও বেশি সময় ধরে স্কুলের বেহাল পরিকাঠামো, শিক্ষকের সঙ্কট এবং শিক্ষার মান নিয়ে ফ্রান্স জুড়ে বিক্ষোভ চলছে। মঙ্গলবারের বড় আন্দোলনের পর বুধবারও ৫০০-র বেশি স্কুল বন্ধ ছিল। বৃহস্পতিবারও পড়ুয়া, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সংগঠনগুলি নতুন করে মিছিলের ডাক দিয়েছে।
বিক্ষোভ দমনের ক্ষেত্রে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠন, শ্রমিক সংগঠন এবং বিরোধী শিবিরের একাংশ। বুধবার প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসও ব্যবহার করে পুলিশ।
আরও পড়ুন: রসায়নে নোবেল কাগান ও সোয়াইকে, অণুর ‘ডান-বাঁ হাত’ রহস্যের সমাধান
এরই মধ্যে পড়ুয়াদের দাবির বিষয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। স্কুলভবনের সংস্কার এবং শিক্ষক নিয়োগের মতো বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। অক্টোবরের শেষ দিকে এই বিষয়ে সরকারের প্রস্তাব আসতে পারে বলে সূত্রের খবর।
অন্যদিকে, বিক্ষোভের সময় অগ্নিসংযোগ ও ভাঙচুরের জেরে ২৪টি উচ্চ বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে। সেগুলির কয়েকটি আরও কয়েক সপ্তাহ বন্ধ রাখতে হতে পারে। ফলে প্রায় ৩০ হাজার পড়ুয়ার স্বাভাবিক পঠনপাঠন ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/WBXPWleJUWk?si=Z1qOVbFWonz3DKO8″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>