ইরানের জলসীমা থেকে দূরে থাকার নির্দেশ আমেরিকার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে এক জনসমাবেশে ভাষণ দিচ্ছেন।

ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকুন। সব মার্কিন জাহাজের উদ্দেশে এই সতর্কবার্তা দিয়ে রাখল আমেরিকা। পশ্চিম এশিয়ার এই দেশটির সঙ্গে আমেরিকার কূটনৈতিক উত্তেজনা চলছে। উদ্ভূত পরিস্থিতিতে আমেরিকার জাহাজগুলির উদ্দেশে এই সতর্কবার্তা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে।

আমেরিকার জাহাজ চলাচল নিয়ামক সংস্থা ইউএস মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (মারাড) সোমবার একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের সময়ে আমেরিকার জাহাজগুলি যেন ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকে।