নেপালে এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত চেন্নাইয়ের পর্যটক, আহত ভারতীয় বংশোদ্ভূত যাত্রী

Iamge: Image Source: X

নেপালে মর্মান্তিক হেলকপ্টার দুর্ঘটনায় (Nepal Helicopter Crash) মৃত্যু হল এক ভারতীয় পর্যটকের। আহত হয়েছেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত যাত্রী। মঙ্গলবার সকালে নেপালের সোলুখুম্বু জেলার ফেরিচে এলাকায় অবতরণের সময় দু’টি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। এভারেস্ট অভিযানে যাওয়া পর্বতারোহী ও পর্যটকদের কাছে পরিচিত এই জায়গা।

মৃত পর্যটকের নাম বসন্ত কুমার বালরামরামাদু (৪৭)। তিনি তামিলনাড়ুর চেন্নাইয়ের বাসিন্দা। আহত যাত্রীর নাম শৈলেশ কৃষ্ণ পাটেল (৪৯)। নিউজিল্যান্ডের নাগরিক হলেও তিনি ভারতীয় বংশোদ্ভূত।

আরও পড়ুন: ট্রাম্পের শান্তিচুক্তির ইঙ্গিতের মধ্যেই ইরানের কেমশ দ্বীপে হামলা আমেরিকার, বাড়ছে সংঘাতের আশঙ্কা


অবতরণের সময় দুই হেলিকপ্টার সংঘর্ষ

সোলুখুম্বু জেলা পুলিশ দপ্তর সূত্রে খবর, স্থানীয় সময় মঙ্গলবার সকালে ৮টা ১১ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে (Nepal Helicopter Crash) । খুম্বু পাসাং লহামু গ্রামীণ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ফেরিচে হেলিপ্যাডে অবতরণের সময় দু’টি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয় (Nepal Helicopter Crash) ।

হেলিকপ্টার দু’টি পরিচালনায় ছিল ‘ফিশটেল এয়ার’ এবং ‘এয়ার ডায়ন্যাস্টি’। অবতরণের সময় দু’টির রোটর ব্লেড পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। তাতেই দুর্ঘটনা ঘটে (Nepal Helicopter Crash) । নেপাল পুলিশ জানিয়েছে, বসন্ত কুমার এবং শৈলেশ পাটেল দু’জনেই ফিশটেল এয়ারের হেলিকপ্টারে ছিলেন।

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>TWO HELICOPTERS COLLIDE NEAR EVEREST BASE CAMP; ONE FOREIGNER KILLED Scary footage this morning. Two helicopters operated by Fishtail Air and Air Dynasty collided while attempting to land at Pheriche in Nepal’s Everest region One foreign passenger was killed and another person injured. The crash occurred around 8:15 AM (local time) The cause is under investigation.</p>&mdash; Subodh Kumar (@kumarsubodh_) <a href=”https://x.com/kumarsubodh_/status/2117468205237318069?ref_src=twsrc%5Etfw”>November 3, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>

আহতকে নিয়ে যাওয়া হয়েছে কাঠমান্ডুতে

দুর্ঘটনার পর আহত শৈলেশ পাটেলকে উদ্ধার করে আকাশপথে ললিতপুরের নেপাল মেডিসিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রভু হেলিকপ্টারের মাধ্যমে তাঁকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।

দুর্ঘটনায় দুই হেলিকপ্টারের পাইলটও সামান্য আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়েছে। অন্য দিকে, মৃত ভারতীয় পর্যটকের দেহ লুকলার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ব নেপালের কোশী প্রদেশের সোলুখুম্বু জেলায় রয়েছে ফেরিচে। যা সমুদ্রপৃষ্ঠ থকেে ৪৩৭১ মিটার উঁচুতে অবস্থিত। এই গ্রামে মূলত শেরপারা থাকেন। এই গ্রাম থেকেই অনেক পর্যটক এভারেস্টের বেসক্যাম্পে যান।

নেপালে পর্যটক কিংবা পর্বতারোহীদের পৌঁছে দিতে বা জরুরি মালপত্র এবং উদ্ধার কাছে এই ছোট হেলিকপ্টার ব্যবহার করা হয়। তবে হিমালয় ঘেরে এই দুর্গম এলাকায় কপ্টার চালানো খুবই ঝুঁকিপূর্ণ। ঘন ঘন আবহাওয়ার পরিবর্তন এখানে ঘটে। ফলে ঝুঁকি পরিমাণ আরও বহুগুণ বাড়িয়ে দেয়। অতীতেও নেপালে কপ্টার দুর্ঘটনা ঘটেছে।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=5ETBXY7DNYCFQxTj” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>