রাশিয়ার উপর করা একাধিক নিষেধাজ্ঞা, বিধিনিষেধ এবং শুল্ক আরোপের উপর ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে স্বাক্ষরিত একটি বিল কার্যকর হওয়ার ঠিক আগের দিন এই কথা প্রকাশ্যে এসেছে। এর ফলে রাশিয়া থেকে জ্বালানি আমদানির কারণে অতিরিক্ত মার্কিন শুল্কের মুখে পড়ার হাত থেকে আপাতত স্বস্তি পেল ভারত ও চিন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের (Donald Trump) বক্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত মাসে লিন্ডসে অ্যান্ড গ্র্যাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬ নামের একটি বিল সই করেছিলেন ট্রাম্প। ইউক্রেনের অন্যতম সমর্থক সেনেটর লিন্ডসে গ্র্যাহামের নাম অনুসারে বিলটির নামকরণ করা হয়। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে বারবার সরব হয়েছেন ট্রাম্প। রাশিয়া থেকে যে সব দেশ জ্বালানি আমদানি করে তারা ঘুরিয়ে রাশিয়াকে যুদ্ধে সাহায্য করছে বলে জানান ট্রাম্প। সেই কারণে রাশিয়ার উপর বিধিনিষেধ আরোপের কথা জানান ট্রাম্প। মূল উদ্দেশ্য রাশিয়াকে আর্থিক দিক দিতে দুর্বল করা।
আরও পড়ুন: গুজরাতের ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৫ শ্রমিক, আহত ৬
বিলটি কার্যকর হলে রাশিয়া থেকে তেল ও প্রাকৃতি গ্যাস আমদানি দেশগুলির উপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারত ট্রাম্প সরকার। ফলে রাশিয়ার অন্যতম বড় জ্বালানি ক্রেতা ভারত ও চিনের জন্য নতুন করে বাণিজ্যিক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিশেষত, এই শুল্ক কার্যকর হলে আমেরিকার বাজারে ভারতীয় ও চিনা পণ্যের দাম বেড়ে যেত। সেই সঙ্গে দুই দেশের রপ্তানিও ক্ষতিগ্রস্ত হতো।
শুক্রবার গভীর রাতে জারি করা এক আদেশনামায় ট্রাম্প জানান, শুল্ক প্রয়োগের ক্ষেত্রে তিনি ছাড় দিচ্ছেন। এ বিষয়ে কংগ্রেসে একটি প্রত্যয়নপত্রও জমা দিয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে এই ছাড় দেওয়া আমেরিকার জাতীয় স্বার্থের পক্ষে সঠিক।
মার্কিন কংগ্রেসে রাশিয়া সংক্রান্ত নিষেধাজ্ঞার বিল পাস হওয়ার পরই ভারত তার অবস্থান স্পষ্ট করেছিল। দেশের বাণিজ্যিক ও অর্থনৈকিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ করতে তারা প্রস্তুত। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, দেশের প্রায় ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই ভারতের অন্যতম প্রধান অগ্রাধিকার। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের নীতি বজায় রাখবে নয়াদিল্লি।
দেখুন: Gen Z ও Gen Alpha-কে প্রাচীন জ্ঞানের সঙ্গে জুড়তে নিউটাউনের অভিনব উদ্যোগ