পাকিস্তানের পাঞ্জাবে ট্রেন লাইনচ্যুত, মৃত ৫, আহত ৩০-এর বেশি

Image: প্রতীকী ছবি (IANS)

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান জেলার শের শাহ রেলস্টেশনের কাছে মঙ্গলবার লাইনচ্যুত হল রহমান বাবা এক্সপ্রেস। এই দুর্ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জনেরও বেশি যাত্রী।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ট্রেনটি পেশোয়ারের দিকে যাচ্ছিল। সেই সময় মুলতানের কাছে দুর্ঘটনাটি ঘটে। পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি দুর্ঘটনায় পাঁচ জন যাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও সেভাবে জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে অর্থাৎ ভারতীয় সময় ৫টা ৪৫ মিনিটে বেলাইন হয় ট্রেনটি।


আরও পড়ুন: গেট টপকে যন্তর মন্তরে ঢুকে পড়ল সৌরভ-আশুতোষেরা, এফআইআর দায়ের করতে পারে দিল্লি পুলিশ

পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মুলতানের নিশতার হাসপাতালে ভর্তি রয়েছেন আহতরা। পাকিস্তানের সংবাদমাধ্যমকে এক যাত্রী জানিয়েছে, দুর্ঘটনার আগে ৯ নম্বর কামরায় নাট-বল্টু সারাই করা হয়েছিল। যদিও মেরামতের সঙ্গে ট্রেন বেলাইন হওয়ার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

২০১৯ সালে এবং ২০২২ সালেও রহমান বাবা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল। ২০২৩ সালের আগস্টে সিন্ধ প্রদেশের নবাবশাহ এলাকায় বেলাইন হয়েছিল হাজারা এক্সপ্রেস। সেবারও ট্রেন লাইনচ্যুত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন শতাধিক যাত্রী।

মঙ্গলবার কীভাবে রেল দুর্ঘটনা হয়েছিল তা এখনও জানা যায়নি।   শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সবরকম প্রয়োজনীয় পদক্ষেপেরও নির্দেশ দিয়েছেন।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/N6g_XzAG6tA?si=Hzx2NSz0t9uPk3IM” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>