উত্তর লন্ডনে ট্রেন দুর্ঘটনা। সেখান থেকে প্রায় ৬০ মাইল দূরে বেডফোর্ড এলাকায় দু’টি ট্রেনের মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার ৮৯ যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।আহতদের মধ্য়ে ১১ জনের অবস্থা অতন্ত আশঙ্কাজনক। ২২ জন গুরুতর জখম হয়েছেন এবং ৫৬ জন সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ সমাজ মাধ্যম এক্সে পোস্ট করে দুর্ঘটনার বিষয়ে জানিয়েছে। পাশাপাশি, দ্রুত উদ্ধার ও ত্রাণকাজ শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে।
বেডফোর্ড ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে তারা দুর্ঘটনার খবর পায়। খবর পাওয়ার পরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
অন্যদিকে, ইস্ট অফ ইংল্যান্ড অ্যাম্বুল্যান্স সার্ভিস জানিয়েছে, বেডফোর্ডের দক্ষিণাংশে হওয়া এই দুর্ঘটনার খবর পেয়ে তারা একটি এয়ার অ্যাম্বুল্যান্সসহ একাধিক জরুরি পরিষেবা ও চিকিৎসা সামগ্রী ঘটনাস্থলে পাঠায়।