মুনিরের চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠল করাচি: শুরু অর্থনৈতিক অবরোধ, স্বাধীন ‘সিন্ধুদেশ’-এর ডাকে চলছে লড়াই

Thousands march against Asim Munir's split-Sindh plan, demand independent Sindhudesh (Image: X/@journalist78655)

বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ার অস্থিরতা সামাল দিতেই হিমশিম খাচ্ছে ইসলামাবাদ। এরই মধ্যে এ বার প্রবল বিক্ষোভের আগুনে তেতে উঠল পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচি-সহ গোটা সিন্ধু প্রদেশ। সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের (Asim Munir) নেতৃত্বাধীন সামরিক বাহিনী এবং কেন্দ্রের সরকারের বিরুদ্ধে সিন্ধু প্রদেশ ভেঙে নতুন প্রদেশ গড়ার চক্রান্তের অভিযোগ তুলে পথে নেমেছেন হাজার হাজার সিন্ধি জাতীয়তাবাদী। ঐতিহ্যবাহী সিন্ধি ‘আজরক’ উত্তরীয় এবং টুপি পরে, লাল পতাকা হাতে করাচির রাজপথ কাঁপিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। কেবল প্রদেশ ভাগের বিরোধিতাই নয়, পাঞ্জাবের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের (economic blockade) হুঁশিয়ারি এবং ১৯৭১ সালের পর থেকে চলে আসা স্বাধীন ‘সিন্ধুদেশ’ (Sindhudesh)-এর দাবি নতুন করে জোরালো হয়ে উঠেছে এই আন্দোলনে।

কেন অগ্নিগর্ভ হয়ে উঠল সিন্ধু প্রদেশ

বর্তমানে পাকিস্তানে মোট চারটি প্রদেশ রয়েছে। কিন্তু সম্প্রতি ইসলামাবাদে ‘পাকিস্তান ইকোনমিক সামিট’-এ মুনির-ঘনিষ্ঠ তথা দেশের অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নকভি (Mohsin Naqvi) প্রশাসনিক সুবিধার যুক্তিতে ছোট ছোট নতুন প্রদেশ তৈরির প্রস্তাব তোলেন এবং তা নিয়ে গণভোটের (referendum) কথা বলেন। একই সুরে পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালও (Ahsan Iqbal) দেশের চারটি প্রদেশ ভেঙে ১২ থেকে ১৫টি প্রশাসনিক ইউনিট গড়ার পক্ষে সওয়াল করেছেন। তার ওপর গত রবিবার, ২২ নভেম্বর প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ (Khawaja Asif) জানান, চলতি ২০২৬ সালের শেষের দিকেই এই সংক্রান্ত গণভোটের আলোচনা চূড়ান্ত রূপ নিতে পারে। যদিও প্রস্তাবিত নতুন প্রদেশগুলির কোনও মানচিত্র বা সংবিধান সংশোধনীর খসড়া এখনও প্রকাশ করা হয়নি।

সিন্ধিদের আশঙ্কা, এই পুনর্গঠনের অছিলায় সিন্ধু প্রদেশকে দু’টুকরো করে করাচিকে আলাদা করে দেওয়ার ছক কষা হচ্ছে। সিন্ধি জাতীয়তাবাদীদের বক্তব্য, সিন্ধু কেবল পাকিস্তানের একটি প্রশাসনিক অঞ্চল নয়, বরং পাকিস্তান সৃষ্টির বহু আগে থেকেই এর নিজস্ব সভ্যতা, ভাষা এবং সাংস্কৃতিক পরিচয় রয়েছে। কেন্দ্রের এই প্রস্তাবের বিরুদ্ধে খোদ শাহবাজ শরিফ সরকারের শরিক এবং ২০০৮ সাল থেকে সিন্ধুতে ক্ষমতাসীন ‘পাকিস্তান পিপলস পার্টি’-র (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো-জারদারিও (Bilawal Bhutto-Zardari) কড়া হুঁশিয়ারি দিয়েছেন। সাংবিধানিক প্রক্রিয়া এড়িয়ে সিন্ধু ভাগ করার চেষ্টা হলে করাচি ও হায়দরাবাদের রাস্তায় মানুষ অস্ত্র তুলে নিতে বাধ্য হবেন এবং ভয়াবহ রক্তপাত ঘটবে বলে সতর্ক করেছেন বিলাওয়াল।

করাচির মিছিলে জনজোয়ার

গত রবিবার চারটি সিন্ধি জাতীয়তাবাদী দলের জোট ‘জিয়ে সিন্ধ রহবর কমিটি’-র (JSRC) ডাকে করাচিতে বিশাল মিছিল হয়। জিয়ে সিন্ধ মহাজ-এর চেয়ারম্যান রিয়াজ আলি চান্দিয়ো এবং নিয়াজ কালানির নেতৃত্বে এই মিছিলে আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও শামিল হন, যার জেরে করাচির একাধিক গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। এর আগে হায়দরাবাদ, নওয়াবশাহ, লারকানা এবং ২১ নভেম্বর দাদু জেলার মেহার শহরেও বড়সড় বিক্ষোভ সমাবেশ হয়েছে। মেহারের জনসভা নিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টের আইনজীবী আয়াজ লতিফ পালিজো সমাজমাধ্যমে লিখেছেন, সিন্ধুর অখণ্ডতা নিয়ে কোনও আপস হবে না।

Yesterday Bangladesh was Formed tomorrow Sindhudesh will be Formed Inshallah We appeal to the United Nations to conduct a referendum for the independence of Sindh; we wish to separate from Pakistan through democratic means. @UN @UNHumanRights https://t.co/mHv8HPth5V
— Zeeshan Bhutto (@Shoukat594702) November 21, 2026

বিক্ষোভকারী নেতারা প্রস্তাবিত গণভোটকে ‘পূর্বনির্ধারিত সিদ্ধান্তে সিলমোহর দেওয়ার কৌশল’ বলে খারিজ করেছেন। তবে তাঁদের আন্দোলন যে উর্দুভাষী বা অন্য কোনও জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়, তা স্পষ্ট করে দিয়েছেন নেতারা। একই সঙ্গে সিন্ধু প্রদেশের লক্ষ লক্ষ একর কৃষিজমি, উপকূলীয় দ্বীপ এবং তেল, গ্যাস ও কয়লা সম্পদ পাঞ্জাব-প্রধান সামরিক প্রশাসন জবরদখল করছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। অন্য দিকে, আলাদা ভাবে করাচি, সুক্কুর এবং জেকোবাবাদে বিক্ষোভ দেখিয়েছে ‘জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল’ (JUI-F)। সংগঠনের সিন্ধু নেতা রশিদ মেহমুদ সুমরো সিন্ধু ভাগ রুখতে বিলাওয়াল ভুট্টো, মৌলানা ফজলুর রহমান এবং সিন্ধি জাতীয়তাবাদী দলগুলির একজোট হওয়ার ডাক দিয়েছেন। গত অক্টোবরে খাইবার পাখতুনখোয়ায় রাজ্যপালের শাসন জারির পর থেকেই শাহবাজ সরকার ও সেনার বিরুদ্ধে সুর চড়িয়েছেন ফজলুর রহমান।

The people of Sindh had sent a powerful message to the World. " this is not merely a gathering, this is not merely a demonstration, This ia the voice of people the PRIDE OF CIVILIZATION AND THE DECLARATION OF AN UNBREAKABLE BOND OF THEIR HOMELAND. One Sindh, One Nation and One Homeland
— khalid hussain (@khalidkoree) November 23, 2026

স্বাধীন সিন্ধুদেশের দাবি

করাচির মিছিলে জোটের শরিক না হয়েও অংশ নিয়েছিল কট্টরপন্থী সিন্ধি সংগঠন ‘জিয়ে সিন্ধ মুত্তাহিদা মহাজ’ (JSMM)। সংগঠনের তরফে পাকিস্তানের সবচেয়ে জনবহুল ও রাজনৈতিক ভাবে প্রভাবশালী প্রদেশ পাঞ্জাবের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি সিন্ধু ভাগ রোখার এই আন্দোলনকে তারা ‘সিন্ধুদেশ’-এর পূর্ণাঙ্গ স্বাধীনতার লড়াইয়ে পরিণত করার ঘোষণা করেছে।

The Sindhi nation rejects Pakistan as an unnatural state, a Punjabi colonial occupation, and every conspiracy by the deceptive Punjabi military to divide Sindh. It appeals to the world, the United Nations, and the international community to support the independence of Sindhudesh, its homeland. Sindh is not Pakistan; the national restoration of Sindhudesh is the fundamental objective of the Sindhi nation’s struggle. #World @UNHumanRights @hrw
— Shafi Burfat (@shafiburfat) November 22, 2026

জার্মানিতে বসবাসকারী জেএসএমএম-এর চেয়ারম্যান শফি মহম্মদ বুরফাত সমাজমাধ্যম ‘এক্স’-এ সরাসরি লিখেছেন, ‘সিন্ধু পাকিস্তান নয়।’ পাকিস্তানকে একটি ‘অনৈতিক, অদ্ভুত রাষ্ট্র ও পাঞ্জাবি ঔপনিবেশিক দখলদারি’ বলে আক্রমণ শানিয়ে রাষ্ট্রপুঞ্জ এবং আন্তর্জাতিক মহলের কাছে স্বাধীন সিন্ধুদেশের সমর্থনে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পরপরই সিন্ধি জাতীয়তাবাদী নেতা জি এম সৈয়দ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে ধর্মনিরপেক্ষ ও স্বাধীন ‘সিন্ধুদেশ’ গড়ার ডাক দিয়েছিলেন। এর আগে গত বছরের ৭ ডিসেম্বর সিন্ধি সংস্কৃতি দিবসেও স্বাধীনতাপন্থী বিক্ষোভ ঘিরে করাচিতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ বেধেছিল।

২৯ নভেম্বর করাচিতে বড় সংঘাতের আশঙ্কা

এখনও পর্যন্ত সিন্ধু জুড়ে চলা এই প্রতিবাদ কর্মসূচি মোটের ওপর শান্তিপূর্ণ থাকলেও, আগামী সপ্তাহেই পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন পর্যবেক্ষকেরা। এক দিকে পিপিপি এবং সিন্ধি জাতীয়তাবাদীরা প্রদেশ ভাগের বিরুদ্ধে কোমর বাঁধছেন, অন্য দিকে পিপিপি-র প্রাদেশিক প্রতিদ্বন্দ্বী তথা শাসক ‘পিএমএল-এন’-এর শরিক দল ‘মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান’ (MQM-P) নতুন প্রদেশ গঠনের প্রস্তাবকে প্রকাশ্যে সমর্থন করছে। আগামী ২৯ নভেম্বর করাচিতে ফের বিশাল মিছিলের ডাক দিয়েছেন সিন্ধি জাতীয়তাবাদীরা। ঠিক ওই একই দিনে নতুন প্রদেশের সমর্থনে পাল্টা সমাবেশের পরিকল্পনা করেছে এমকিউএম-পি। ফলে ২৯ নভেম্বর করাচির রাজপথে দুই যুযুধান শিবির মুখোমুখি হলে পাকিস্তানের অভ্যন্তরীণ সঙ্কট আরও বিস্ফোরক আকার নিতে পারে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।