রবিবারই সাক্ষরিত হবে শান্তিচুক্তি! কী বলছে তেহরান?

পশ্চিম এশিয়ায় এখন যুদ্ধের আবহ। কখনও আমেরিকা ইরানের উপরে হামলা চালাচ্ছে তো কখনও আবার তেহরান পাল্টা হামলা করছে। এমন পরিস্থিতিতে দুই দেশ কবে সমঝোতার পথে আসবে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল বিশ্বরাজনীতিতে। এবার সেই পথেই হাঁটতে চলছে আমেরিকা। রবিবার অর্থাৎ আজ ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতা চুক্তি সাক্ষরিত হতে চলেছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরান কি এই সমঝোতা চুক্তির পথে হাঁটবে? সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা আসেনি।

শনিবার ট্রাম্প জানিয়েছেন, যখনই দুই দেশের মধ্যে শান্তিচুক্তি হবে, তখনই সকলের জন্য হরমুজ় প্রণালী খুলে দেওয়া হবে। ট্রুথ সোশ্যালে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন। তবে রবিবার এই চুক্তি স্বাক্ষরের বিষয়ে তেহরানের তরফে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করা হয়নি। এদিকে ট্রাম্পের এই বক্তব্যের বিরুদ্ধে ইরানে বিক্ষোভ শুরু হয়েছে।

সমঝোতা চুক্তির বিরোধীতা করে তেহরানের রাস্তায় অনেক মানুষ জড়ো হন। সেখানে বিদেশ মন্ত্রকের দপ্তরের সামনে জমায়েত করে সাধারণ মানুষ বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির বিরুদ্ধে স্লোগানও তোলেন। শনিবার সামাজিক মাধ্য়মে সেইসব ভিডিয়ো ও ছবি ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, ইরানের শীর্ষ নেতা মোজতবা খামেনেই শান্তিচুক্তি মেনে নিতে রাজি হয়েছেন।


<iframe src=”https://truthsocial.com/@realDonaldTrump/116743808155352167/embed” class=”truthsocial-embed” style=”max-width: 100%; border: 0″ width=”600″ allowfullscreen=”allowfullscreen”></iframe><script src=”https://truthsocial.com/embed.js” async=”async”></script>

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, চুক্তি সাক্ষরিত হওয়ার সময়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স উপস্থিত থাকতে পারেন। কিন্তু এদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকার সঙ্গে শান্তিচুক্তি সই করা নিয়ে তারা এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

উল্লেখ্য, শনিবার ডোনাল্ড ট্রাম্প শান্তিচুক্তির কথা ঘোষণার আগে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমায়েলি বাঘেই জানিয়েছিলেন রবিবার কোনওরকম চুক্তি হচ্ছে না। তবে রবিবার না হলেও আগামী খুব শীঘ্রই তা হতে পারে বলে তিনি জানিয়েছিলেন। তাঁর সেই মন্তব্যের পরে মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশ্যালে ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি রবিবার হতে পারে বলে জানান। সেই সঙ্গে হরমুজ় প্রণালী খুলে দেওয়া হবে বলেও তিনি জানিয়েছিলেন।

এদিকে গত ফেব্রুয়ারি মাস থেকে আমেরিকা ও ইজরায়েল লাগাতার ইরানে হামলা চালাচ্ছে। ইরানও চুপ থাকেনি। তারাও পাল্টা হামলা চালিয়েছে। হামলা পাল্টা হামলার এই সংঘাত কবে শেষ হবে সেই দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে রবিবার ইরানের সঙ্গে আমেরিকার শান্তিচুক্তি সাক্ষরিত হয় কি না এখন সেটাই দেখার।