ফুসফুসে ক্যানসার পোপ চতুর্দশ লিওর, অস্ত্রোপচারে বাদ ডান ফুসফুসের নিম্নাংশ

Image: ANI

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ চতুর্দশ লিও (Pope Leo XIV)। ৭১ বছর বয়সি ক্যাথলিক ধর্মগুরুর ফুসফুসে অ্যাডিনোকার্সিনোমা ধরা পড়েছে, যা ফুসফুসের ক্যানসারের একটি ধরন। ইতিমধ্যেই তার অস্ত্রোপচার হয়েছে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা ওই অস্ত্রোপচারে পোপের ডান ফুসফুসের নিচের অংশ কেটে বাদ দেওয়া হয়েছে। ভ্যাটিকান সূত্রে খবর, অস্ত্রোপচারের পর তাঁর (Pope Leo XIV) জ্ঞান ফিরেছে। আপাতত তিনি (Pope Leo XIV) হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: যন্তর মন্তরে ঢুকে গ্রেপ্তার, সিজেপির দুই নেতার পাঁচ দিনের জেল হেফাজত, ছাড়া পেলেন অজিঙ্ক

সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষার সময়ে তাঁর (Pope Leo XIV) ফুসফুসে অস্বাভাবিক বৃদ্ধি দেখতে পান চিকিৎসকেরা। পরীক্ষায় টিউমার ধরা পড়ে। এর পরেই অস্ত্রোপচারের জন্য মঙ্গলবার রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। পরে ভ্যাটিকানের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে পোপের (Pope Leo XIV) ক্যানসার আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়।


বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার অস্ত্রোপচার করে পোপের ডান ফুসফুসের নিচের দিকের একটি অংশ বাদ দেওয়া হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে। জ্ঞান ফিরেছে পোপ লিওর (Pope Leo XIV)। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পোপকে প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে বলে আগেই জানিয়েছিল ভ্যাটিক্যান।

আরও পড়ুন: বিহারে নৌকাডুবি, বৈশালীতে মৃত্যু ১৩ শিশুর, উদ্ধার ৭

টিউমার অপারেশনের আগে একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছিল পোপের (Pope Leo XIV)। সেই পরীক্ষাগুলির সময়েই চিকিৎসকদের মনে ক্যানসারের আশঙ্কা তৈরি হয়। পরে হিস্টোলজিক্যাল পরীক্ষায় তাঁর ফুসফুসে অ্যাডিনোকার্সিনোমার ধরা পড়ে। তিন ঘণ্টা ধরে অপারেশন হয়। অস্ত্রোপচার করতে সময় লেগেছে প্রায় ৯০ মিনিট।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/WBXPWleJUWk?si=WFTc_jm0lOypFPoX” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>