ভয়াবহ বন্যার রেষ এখনও কাটেনি নেপালে (Nepal Flood)। তার মধ্যেই আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর নেপালের (Nepal Flood) বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পরিস্থিতির কথা মাথায় রেখে পর্যটকদের জন্য নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা জারি করেছে নেপাল ট্যুরিজম বোর্ড (NTB)।
নেপালের (Nepal Flood) ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির তথ্য অনুযায়ী, গত ২৬ আগস্টের ভয়াবহ বন্যায় (Nepal Flood) এখনও পর্যন্ত ১,৪৫১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫,৭০৫ জন। নিখোঁজদের মধ্যে ৬৩৬ জন বিদেশি রয়েছেন।
নেপালের ডিপার্টমেন্ট অব হাইড্রোলজি অ্যান্ড মেটিওরোলজি (DHM) জানিয়েছে, পূর্বাঞ্চলের কোশি, দক্ষিণের মাধেশ, মধ্যাঞ্চলের বাগমতী এবং পশ্চিমের সুদূরপশ্চিম প্রদেশের বিস্তীর্ণ এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের কর্ণালি প্রদেশের কিছু এলাকাতেও ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: রাষ্ট্রসঙ্ঘে ফের কাশ্মীর প্রসঙ্গ, আলোচনার মাধ্যমে সমাধানের বার্তা এর্ডোগানের
গত ২৬ আগস্টের ভয়াবহ বন্যায় (Nepal Flood) ভোটেকোশি এবং ত্রিশূলী নদী অববাহিকায় বেশ কয়েক জন পর্যটকও বিপদের মুখে পড়েছিলেন। সেই ঘটনার পর ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, সেইসঙ্গে পর্যটকদের সতর্ক করেছে নেপাল ট্যুরিজম বোর্ড।
পর্যটকদের ঘুরতে যাওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস এবং সরকারি নির্দেশিকা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি রাস্তা, বিমান পরিষেবা এবং ট্রেকিং রুটের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও নিয়মিত খোঁজ রাখতে বলা হয়েছে।
আরও পড়ুন: আইআইটি বম্বের অধ্যাপককে ছুটিতে পাঠাল কর্তৃপক্ষ, অনশনের হুমকি বাবা-মায়ের
আবহাওয়া খারাপ অথবা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকাগুলিতে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে নদী, ছোট জলধারা, খাড়া পাহাড়ি ঢাল এবং ধসপ্রবণ এলাকায় অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে।
স্থানীয় প্রশাসন, নিরাপত্তা সংস্থা, পর্যটনকর্মী এবং সংশ্লিষ্ট আধিকারিকদের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। আবহাওয়া বুঝে এবং ট্যুর অপারেটরদের পরামর্শ অনুযায়ী নিরাপদ জায়গায় আশ্রয় নিতেও পরামর্শ দেওয়া হয়েছে।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/QpMtnNwskj4?si=uGsKkduLs6MYZjED” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>