পাথরের উপর নিশ্চুপ হয়ে বসে রয়েছেন এক তরুণী। কাদামাখা পোশাক, শূন্য দৃষ্টি। চোখেমুখে আতঙ্কের ছাপ। হাতে একটি মোবাইল ফোন। কিন্তু সেই ফোনে তিনি কাকেই বা করবেন? কিংবা কার ফোনই বা আসবে তাঁর কাছে? নেপালের ভয়াবহ হড়পা বানের (Nepal Flash Flood) পর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে এমনই মর্মস্পর্শী দৃশ্য সামনে এসেছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান।
জানা গিয়েছে, বিধ্বংসী বানে সর্বস্ব হারিয়েছেন ওই তরুণী। ঘরবাড়ি, পরিবার, পরিজন— সবই যেন মুহূর্তে ভেসে গিয়েছে জলের তোড়ে (Nepal Flash Flood) । কোনও মতে তাঁকে উদ্ধার করেন নেপালি সেনাবাহিনীর জওয়ানেরা। ভিডিওয় দেখা যাচ্ছে, উদ্ধারের পর কাদামাখা অবস্থাতেই একটি পাথরের উপর বসে রয়েছেন তিনি। চোখেমুখে স্পষ্ট আতঙ্ক আর অনিশ্চয়তার ছাপ। যেন আচমকা সব কিছু হারানোর অভিঘাত এখনও কাটিয়ে উঠতে পারেননি।
আরও পড়ুন: নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ৬২৬, নিখোঁজ প্রায় আড়াই হাজার
তাঁর পাশেই বসে থাকতে দেখা গিয়েছে উদ্ধারকাজে (Nepal Flash Flood) অংশ নেওয়া কয়েক জন ক্লান্ত সেনাজওয়ানকে। চারপাশের বিপর্যয়ের (Nepal Flash Flood) মধ্যে পাথরের উপর স্তব্ধ হয়ে বসে থাকা ওই তরুণীর ছবি ও ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

A woman trapped in Nepal’s devastating floods was rescued by the Nepal Army. She has lost everything – her home, her family, everything she had. She sits in shock, with fear visible on her face, as if she still cannot believe what has suddenly happened to her.

The Nepal Army… pic.twitter.com/PooWMtROQw
— Saffron Chargers (@SaffronChargers) August 28, 2026

বুধবার সকালে সবে মাত্র ঘুম থেকে জেগে উঠেছিল নেপালের রাসুয়াগাড়ী জেলা (Nepal Flash Flood)। ধীরে ধীরে ব্যস্ত হয়ে উঠছিল এই পাহাড়ি গ্রাম। তার মধ্যেই আচমকা ঘটে বিপর্যয় (Nepal Flash Flood)। ভোটেকোশী নদীতে হড়পা বান আসে। হিমবাহ ফেটে কাদামাটি আর জলের স্রোত ধেয়ে এসেছিল গ্রামের দিকে। গ্রামের পর গ্রাম, ঘরবাড়ি-রাস্তাঘাট মুহূর্তের মধ্যে সব ভাসিয়ে নিয়ে যায় (Nepal Flash Flood)। কোথাও কোথাও এই কাদা-মাটির স্রোত উঠে গিয়েছিল তিনতলা বাড়ির সমান। জল নেমে যাওয়ার পর থেকে শুরু হয়েছে উদ্ধারকাজ।
আরও পড়ুন: ‘চোখের সামনেই ভেসে গিয়েছে দু’টি বাস’, নেপাল থেকে ফিলে ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন ২১ ভারতীয়
শনিবার পর্যন্ত নেপালের পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৬২৬। প্রায় আড়াই হাজার মানুষের মতো নিখোঁজ। বুধবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশে থাকার বার্তা দেন। ভারত থেকে নেপালে ত্রাণ সামগ্রীও পাঠানো হয়। প্রথমে নেপাল উদ্ধারকারী দলের সাহায্য নিতে অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপে তা নিতে স্বীকার করেছে। নেপালে এখনও ৩২০ জন ভারতীয় নিখোঁজ। তাঁদের অধিকাংশই কৈলাস-মানস সরোবর দর্শনে গিয়েছিলেন। তামিলনাড়ুর ২১ জনের একটি পর্যটকের দল শুক্রবার ভারতে এসে পৌঁছেছেন। নেপালের সঙ্গে যোগাযোগ রাখছে দিল্লি।
দেখুন: নেপালে উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও ৩১৫-র বেশি নিখোঁজ: বিদেশমন্ত্রী