নিশ্চিহ্ন একাধিক গ্রাম, চারিদিকে কাদার স্তূপ, আকাশপথে ধরা পড়ল নেপালে ভয়াবহ ছবি

Image: IANS

ভয়াবহ হড়পা বানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপালের একাধিক গ্রাম (Nepal Flash Flood)। ঘরবাড়ি, রাস্তা, সেতু থেকে শুরু করে বিদ্যুৎকেন্দ্র, প্রবল জলস্রোতে ভেসে গিয়েছে। উদ্ধারকাজের সময় হেলিকপ্টার থেকে তোলা একটি ভিডিওতে বিপর্যয়ের ভয়াবহ ছবি ধরা পড়েছে (Nepal Flash Flood)। ভিডিওতে দেখা যাচ্ছে, একাধিক গ্রামের জায়গায় এখন শুধুই কাদামাটি এবং ধ্বংসাবশেষ। ভিডিওর সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান।

চিন ও নেপালের মধ্যে দিয়ে বয়ে যাওয়া লেন্দে নদীর তীর থেকে বিপুল পরিমাণ কাদা ও ধ্বংসস্তূপ নেমে আসার ফলেই এই হড়পা বান হয় বলে খবর (Nepal Flash Flood)। তীব্র স্রোতে আছড়ে পড়ে ভোটেকোশী ও ত্রিশুলি নদীর তীরবর্তী গ্রাম এবং শহরগুলিতে। মুহূর্তের মধ্যে ভেসে যায় বহু বাড়িঘর, রাস্তা ও সেতু। বিপর্যস্ত হয়েছে হিমালয় সংলগ্ন নেপাল-তিব্বত সীমান্তের বিস্তীর্ণ এলাকা।

আরও পড়ুন: ভূমিকম্প নয়, তুষারধস থেকেই নেপালে ভয়াবহ হড়পা বান! মৃত বেড়ে ১৬৫, নিখোঁজ কমপক্ষে ৭৫০

এই বিপর্যয়ে নেপালে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৫। নিখোঁজ কমপক্ষে ৭৫০। নেপালের পর্যটন দপ্তরের তথ্য অনুযায়ী, ৪৬৮ জন পর্যটকের সন্ধান পাওয়া যায়নি। তাঁদের মধ্যে ৩৯৩ জন বিদেশি নাগরিক এবং ৭৫ জন নেপালি। নিখোঁজ বিদেশিদের মধ্যে ১৪১ জন ভারতীয়। কৈলাস-মানস সরোবর যাত্রী কলকাতার ৩২ জনের একটি দলের খোঁজ নেই। তামিলনাড়ুর ৩৭ জন পর্যটকের সন্ধান পাওয়া যাচ্ছে না। অস্ট্রেলিয়া, ব্রিটেন, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার নাগরকিদেরও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে নেপালের পর্যটন মন্ত্রক জানিয়েছেন।

🚨 Nepal’s devastating floods are a warning the world cannot ignore.#WATCH Aerial footage shows the horrific aftermath as entire roads, bridges and buildings have been swallowed by floodwaters.

At least 97 people have been killed, while 403 people from 27 countries remain… pic.twitter.com/TAZ3cAtQRR
— War Updates FC (@k_c_shivansh) August 26, 2026

নেপালি সেনাবাহিনী হেলিকপ্টার নামিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আকাশপথে দুর্গত এলাকায় পৌঁছে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদেরও দ্রুত নিরাপদ জায়গায় চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বহু এলাকায় কাদায় বহুতর ভবন পর্যন্ত ডুবে গিয়েছে (Nepal Flash Flood)। ফলে উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপ ও পলির মধ্যে তল্লাশি চালাতে হচ্ছে।

ইন্টারন্যাশনাল ফে়ডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রেসেন্ট সোসাইটজের নেপার শাখার প্রধান ডেভিড ফিশার জানিয়েছেন, বহু গ্রাম ও বাজার এলাকা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। নেপালি পুলিশের প্রকাশ করা ছবিতেও দেখা গিয়েছে, নদীর প্রবল স্রোতে কী ভাবে বাড়িঘর ভেসে যাচ্ছে।

আরও পড়ুন: জলের তোড়ে ভেসে গেল বন্ধুত্বের সাঁকো, সময় থাকতেও কি চিন সতর্ক করল না নেপালকে? জমাট রহস্য

এই বিপর্যয়ের (Nepal Flash Flood) প্রভাব নেপালের গণ্ডি পেরিয়ে ভারতেও ঢুকে পারতে বলে আশঙ্কা করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন প্রশাসনের আধিকারিকেরা। উত্তরপ্রদেশ ও বিহারের কয়েখটি জেলায় বন্যা সতর্কতাও জারি করা হয়েছে।

জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ এশিয়ায় বর্ষাকালে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধস নতুন নয় (Nepal Flash Flood)। তবে বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তন হওয়ায় এই ঘটনা আরও বাড়ছে। কাঠমাণ্ডুতে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের বিশেষজ্ঞ কিয়াংগং ঝাং আরও একটি বন্যার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছেন।

🎥 | A sudden outburst in the Bhotekoshi River in Nepal’s Rasuwa district, bordering China, caused large-scale damage on Wednesday. Officials said the flood hit the district’s main market around 9 am. A local resident said 75% devastation occurred, and they narrowly escaped with… pic.twitter.com/DPx1eX3Bwr
— The Statesman (@TheStatesmanLtd) August 26, 2026

এদিকে, তিব্বতের গিরং এলাকাতেও ভূমিধসের জেরে বিপর্যয় নেমে এসেছে (Nepal Flash Flood)। চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, সেখানে তিন জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২৬৫ জন নিখোঁজ। ফলে মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেখুন:বন্যাবিধ্বস্ত নেপাল, ১০৫ ভারতীয় পর্যটক নিখোঁজ, সাহায্যে জরুরি হেল্পলাইন