ভারতের বাজারে স্টারলিঙ্কের (Satrlink) প্রবেশে ‘কিছু গোষ্ঠী’ বাধা তৈরি করছে, এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন এলন মাস্ক (Elon Musk)। তবে ঠিক কোন গোষ্ঠীর দিকে তিনি আঙুল তুলছেন, তা স্পষ্ট করেননি টেসলা ও স্পেসএক্সের কর্ণধার। বরং ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে তিনি দাবি করেছেন, কারা এই বাধা তৈরি করছে তা সহজেই অনুমান করা সম্ভব।
ভারতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য বেশ কয়েক বছর ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে মাস্কের সংস্থা স্টারলিঙ্ক(Satrlink) । প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার প্রক্রিয়ায় বেশ কিছুটা এগোলেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে ভারতীয় বাজারে পরিষেবা শুরু করতে পারেনি সংস্থাটি। কবে ভারতে স্টারলিঙ্কের (Satrlink) পরিষেবা চালু হবে, তা নিয়েও এখনও কোনও নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন: রসায়নে নোবেল কাগান ও সোয়াইকে, অণুর ‘ডান-বাঁ হাত’ রহস্যের সমাধান
সম্প্রতি ডজ ডিজাইনার নামে এক ব্যবহারকারী এক্সে স্টারলিঙ্ক (Satrlink) নিয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে দাবি করা হয়েছে, গত মার্চ পর্যন্ত ভারতের ১১ হাজারেরও বেশি গ্রামে ৪জি পরিষেবা পৌঁছয়নি। এই পরিস্থিতিতে দেশের প্রত্যন্ত অঞ্চলে স্টারলিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার প্রয়োজন রয়েছে বলেও দাবি করা হয়।
পোস্টটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছেন মাস্ক (Elon Musk)। তিনি লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত, ভারতীয়দের উপরে নিজেদের একচেটিয়া আধিপত্য বজায় রাখতে কিছু গোষ্ঠী আমাদের বাধা দিচ্ছে। তারা কারা, তা আপনারা অনুমান করে নিতে পারেন।‘ একই সঙ্গে তিনি দাবি করেন, এই পরিস্থিতি অন্যায়ের সামিল।‘
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Unfortunately, we are being blocked by certain oligarchs in order to maintain their monopolistic chokehold on the Indian people. You can guess who they are … This is a crime against the people of India!</p>— Elon Musk (@elonmusk) <a href=”https://x.com/elonmusk/status/2107854307077034294?ref_src=twsrc%5Etfw”>October 7, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
এর পর আরও একটি পোস্টে ভারতে স্টারলিঙ্কের সম্ভাব্য পরিষেবা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান মাস্ক (Elon Musk)। তিনি বলেন, বর্তমান বাজারদরে যাঁরা ইন্টারনেট পরিষেবা নিতে পারছেন না অথবা যাঁদের কাছে এখনও কোনও ইন্টারনেট পরিষেবা পৌঁছয়নি, তাঁদের জন্য তুলনামূলক কম খরচে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে চায় স্টারলিঙ্ক। চলতি মাসেই বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে পরিষেবা চালু করছে মাস্কের সংস্থা। প্রতিবেশী ভুটানেও ইতিমধ্যে স্টারলিঙ্কের পরিষেবা চালু রয়েছে।
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Starlink connecting Bangladesh!</p>— Elon Musk (@elonmusk) <a href=”https://x.com/elonmusk/status/2108037853993439563?ref_src=twsrc%5Etfw”>October 8, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
তবে ভারতে স্টারলিঙ্কের সম্ভাব্য প্রবেশ নিয়ে দেশেরর টেলিকম সংস্থাগুলির মধ্যে শুরু থেকেই উদ্বেঘ রয়েছে। নতুন এই পরিষেবার কারণে নিজেদের গ্রাহর হারানোর আশঙ্কার কথা জানিয়েছে একাধিক সংস্থা।
আরও পড়ুন: নানা পটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মোদীর, শোকস্তব্ধ বলিউড অভিনেতারা
গত বছর জুলাইয়ে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ভারতে স্টারলিঙ্কের সর্বাধিক গ্রাহকসংখ্যা ২০ লক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকবে। পাশাপাশি, সংস্থাটি সর্বোচ্চ ২০০ এমবিপিএস গতির ইন্টারনেট পরিষেবা দেবে বলেও জানানো হয়েছিল। ফলে প্রচলিত টেলিকম পরিষেবা ব্যবসায় স্টারলিঙ্কের প্রবেশের কারণে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা নেই বলেই সেই সময় কেন্দ্রের তরফে দাবি করা হয়েছিল।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/WBXPWleJUWk?si=bIzjeJPQs3gmtMON” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>