পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট, কটাক্ষ এড়াতেই কি বড় পদক্ষেপ?

Indonesia Vice President Photo-SNS

নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। তা নিয়ে আদালতের কাছেও প্রশ্নের মুখে পড়েন তিনি। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় পদে থাকার বৈধতা ঘিরে কটাক্ষ এড়াতে ইস্তফা দিলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট। ইন্দোনেশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট জোকো উইডোডোর পুত্র জিব্রান রাকাবুমিং রাকা। ৩৯ বছরের রাকা এই দেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বৃহস্পতিবার রাজধানী জাকার্তার পার্লামেন্ট ভবনে দেশের সর্বোচ্চ আইনসভা ‘পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলি’-র শীর্ষ নেতৃত্বের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিলেন। তবে পদত্যাগ দেওয়ার পরে কোনও মন্তব্য করেননি জিব্রান রাকাবুমিং রাকা। সুপ্রিম কোর্ট উচ্চমাধ্যমিকের নথি অবৈধ ঘোষণা করার পর পদত্যাগপত্র জমা দিয়েছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট।

এদিকে জিব্রানের পদত্যাগের কারণে প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোকে ক্ষমতায় আনতে সহায়তাকারী রাজনৈতিক জোটে আরও টানাপোড়েন সৃষ্টি হতে পারে। ২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময় ব্যবহার করা জিব্রানের উচ্চমাধ্যমিকের নথি অবৈধ বলে রায় দিয়েছেন ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট। তার পরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। বিদেশে পড়াশোনা বিষয়ক যে নথি দেখাতে হয়, সেই নথির বৈধতা ঘিরে প্রশ্ন ওঠে। ভাইস প্রেসিডেন্ট জিব্রান রাকাবুমিং রাকা বিদেশে পড়াশোনা করার যে নথিপত্র জমা দিয়েছিলেন সেটা নির্বাচনী বিধি অনুযায়ী যথাযথ নয় বলে জানানো হয় আদালতের পক্ষ থেকে। তারপরই তাঁর ইমপিচমেন্টের দাবি জোড়ালো হয়ে ওঠে। তীব্র বিতর্কের সৃষ্টি হতেই মোট আটটি দলের ১২০ জন আইনপ্রণেতার পক্ষ থেকে পিটিশনও জমা দেওয়া হয়। তারপরেই তিনি পদ থেকে সরে দাঁড়ালেন।

অন্যদিকে আদালতের এই রায়ের পর জিব্রানকে ইমপিচমেন্ট করার প্রক্রিয়া শুরুর পথ তৈরি করতে পারে। এমন একটি সংসদীয় উদ্যোগের পক্ষে সমর্থন জানিয়েছেন ১০০ জনের বেশি আইনপ্রণেতা। তবে প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো আনুষ্ঠানিকভাবে জিব্রানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। এই বিতর্ক তৈরি হওয়ার আগেই তিনি পদত্যাগ করার কথা ভাবেন। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক করেন তিনি এবং ইস্তফা দেওয়ার প্রস্তাবও দেন বলে সূত্রের খবর। তবে প্রেসিডেন্ট প্রাবোও তাঁকে পদত্যাগ না করে, আইনের দ্বারস্থ হতে বলেছিলেন।


তাছাড়া জিব্রান দেশের প্রাক্তন প্রেসিডেন্ট জোকো উইদোদোর বড় ছেলে। ২০২৪ সালের নির্বাচনে একদা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রবোওকে সমর্থন দিয়েছিলেন জোকোই। ওই নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হন প্রবোও। তবে নির্বাচনের পর থেকে দুই নেতার মধ্যে দূরত্ব বেড়েছিল। এই পদত্যাগের ঘটনা তাঁদের মধ্যে রাজনৈতিক সমীকরণে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে। ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ উঠতেই তিনি সরাসরি কোনও বিতর্কে না গিয়ে পদত্যাগ করলেন।