পাকিস্তান সুপ্রিম কোর্টের (Pakistan Supreme Court) নির্দেশে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) ভর্তি করানো হল হাসপাতালে। শুক্রবার ভোরে রওয়ালপিন্ডির আদিয়ালা জেল(Adiala Jail) থেকে ইমরানকে (Imran Khan) রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়।
স্বাস্থ্যপরীক্ষার পর ফের আদিয়ালা জেলে পাঠানো হয় পাকিস্তানে প্রাক্তন প্রধানমন্ত্রী (Imran Khan) তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ(পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে (Imran Khan) । ইসলামাবাদে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে (Shifa International Hospital) বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর (Imran Khan) পরীক্ষা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, এই মুহূর্তে তাঁকে (Imran Khan) হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই এবং জেল হেফাজতেই রাখা যাবে।
আরও পড়ুন: সোমালিয়া-ইয়েমেন উপকূলে জলদস্যুর হামলা, ৬ ভারতীয় নাবিক-সহ ১০ জন অপহৃত
বৃহস্পতিবার গভীর রাতে কড়া নিরাপত্তার মধ্যে ইমরান খানকে (Imran Khan) আদিয়ালা (Adiala Jail) জেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর পরিবারের আবেদনের পর গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট (Pakistan Supreme Court) ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে (Imran Khan) হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্যপরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল।
ছ’জন বিশেষজ্ঞ চিকিৎসকের পরীক্ষা
শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে (Shifa International Hospital) ছ’জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল ইমরান খানেরর (Imran Khan) স্বাস্থ্য পরীক্ষা করেন। তাঁর রক্তচাপ ওঠানামা, উদ্বেগ, হৃদস্পন্দন বেড়ে যাওয়া ও মাথাব্যতার মতো সমস্যার কথা আগেই বলা হয়েছিল। পাশাপাশি, তাঁর ডান চোখের পুরনো সমস্যা-সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশন নিয়েও চিকিৎসকরা পরীক্ষা করেন।
আরও পড়ুন: NEP রূপায়ণে রাজ্যে টাস্ক ফোর্স, চার বছরের স্নাতক থেকে শিল্পমুখী পাঠ্যক্রমে জোর
স্বাস্থ্যপরীক্ষার পর চিকিৎসকরা জানান (Shifa International Hospital), ইমরান খানের(Imran Khan) শারীরিক অবস্থার জন্য আপাতত হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। জেলেই তাঁর(Imran Khan) চিকিৎসা ও পর্যবেক্ষণ চালানো সম্ভব। কড়া নিরাপত্তার মধ্যে গভীর রাতে তাঁকে (Imran Khan) হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরীক্ষা শেষে ফের আদিয়ালা জেলে (Adiala Jail) ফিরিয়ে আনা হয়। পরে ইমরানকে (Imran Khan) তাঁর সেলে নিয়ে যাওয়া হয়েছে বলে জেল সূত্রে খবর। হাসপাতালে ইমরানের (Imran Khan) হাসপাতাল নিয়ে যাওয়া ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।
দেখুন: যাদবপুরে SFI-র বিরুদ্ধে পথে ABVP