ইরানের উপর ফের বড়সড় হামলা চালাল আমেরিকা (US launches fresh strikes on Iran) । মঙ্গলবার ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালায় মার্কিন বাহিনী (US launches fresh strikes on Iran)। এর পাল্টা জবাব হিসেবে ইরানও পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে বলে দাবি ইরানি সংবাদমাধ্যমের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donal Trump) তাঁর ট্রুথ সমাজ মাধ্যমে পোস্ট করে জানান, হরমুজ প্রণালীর কাছে ইরানকে লক্ষ্য করে শক্তিশালী হামলা চালানো হয়েছে (US launches fresh strikes on Iran)। তাঁর দাবি, হরমুজ প্রণালীর কাছে সমুদ্রে মাইন পুঁতে রেখেছে ইরান। তার জবাবেই এই হামলা। পাশাপাশি জর্ডনে মার্কিন সামরিক ঘাঁটির দিকে ইরানের আটটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার অভিযোগও করেন তিনি।
<iframe src=”https://truthsocial.com/@realDonaldTrump/117196950497702512/embed” class=”truthsocial-embed” style=”max-width: 100%; border: 0″ width=”600″ allowfullscreen=”allowfullscreen”></iframe><script src=”https://truthsocial.com/embed.js” async=”async”></script>
ট্রাম্প (Donal Trump) আরও দাবি করেন, মার্কিন হামলায় ইরানের বহু রাডার ধ্বংস হয়েছে। তাঁর হুঁশিয়ারি ইরান ফের পাল্টা হামলা চালালে আরও ভয়ঙ্করভাবে জবাব দেওয়া হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আইআরজিসি-র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সম্পদ, মাইন পোঁতার সক্ষমতা এবং যোগাযোগ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
<blockquote class=”twitter-tweet”><p lang=”zxx” dir=”ltr”><a href=”https://t.co/3MCmRHk7mi”>https://t.co/3MCmRHk7mi</a></p>— U.S. Central Command (@CENTCOM) <a href=”https://x.com/CENTCOM/status/2094916573920199143?ref_src=twsrc%5Etfw”>September 1, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
ইরানের সংবাদমাধ্যমের দাবি, হামলার পর বন্দর শহর বান্দর আব্বাস ও সিরিক, পাশাপাশি কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সঙ্গে তেহরান আঞ্চলিক বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে খবর। উভয়পক্ষের এই হামলার জেরে আমেরিকা-ইরান সংঘাত আরও নতুন করে ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।